মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবীতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকেই পল্লবী শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক জড়ো হতে থাকেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। একপর্যায়ে শ্রমিকেরা মূল সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে উত্তেজিত শ্রমিকেরা বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় মিরপুরের কালশি রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে পিটিয়ে আহত করার ঘটনাও ঘটে। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসের মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে দুই পক্ষের সংঘর্ষের কারণে স্টেশনের ভেতরে অনেক সাধারণ যাত্রী আটকা পড়েন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ওই স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে।

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ জানায়, সকাল ১০টার থেকে আন্দোলনকারীরা মিরপুর ১১ তে মূল সড়কে আসতে থাকে। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে মূল সড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আবার রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এখনো। বেশ কয়েকজন কে আটক করা হয়েছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বেশ কয়েক দিন ধরেই মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। গত শনিবার ও রবিবার মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করা হয়। রোববার মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই দিন মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সোমবারও শ্রমিকেরা বিভিন্ন পয়েন্ট দিয়ে সড়কে নামার চেষ্টা করলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আজ মঙ্গলবার সকাল থেকে আবারও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা সত্ত্বেও নতুন করে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন পোশাকশ্রমিকেরা। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

একাত্তর/এসি
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন এবং তারা আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন।...
রাজধানীর মিরপুর এলাকায় সাম্প্রতিক সংঘাত ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের সঙ্গেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া...
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন ও ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষের ফলে মিরপুর...
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর ও আশুলিয়ার পর এবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর এলাকা। শনিবার সকাল থেকে মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘সুন্দলপুর সাউথ-১’...
চাঁপাইনবাবগঞ্জের বালুর ভেতরে পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে এবং সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...
গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও লোকাল বাসের চারমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর