কাজে না ফিরলে রোববার থেকেই কারখানা বন্ধের হুঁশিয়ারি

পোশাক শিল্পে অস্থিরতা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

পোশাক শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকেই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মালিকেরা। এই ধারায় কোনো কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না, অর্থাৎ ‘কাজ নেই তো মজুরি নেই’ নীতি কার্যকর হবে।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, বর্তমান পরিস্থিতিতে সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকার ৫৫টি কারখানা ইতিমধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর বাইরে শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন ব্যাহত বা বন্ধ ছিল।

মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে যেসব কারখানায় স্বাভাবিক উৎপাদন চালানো সম্ভব হবে না, সেগুলোর মালিকেরা চাইলে ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখতে পারবেন।

আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে মাহমুদ হাসান খান জানান, সোমবারের বৈঠকে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা ও ভাঙচুর চলতে থাকলে মালিকেরা আদৌ বোর্ডের আলোচনায় অংশ নেবেন কি না, তা পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে চলমান অস্থিরতা নিরসনে গতকাল শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের এক যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে এবং এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের জড়ানো উচিত নয়। যে কোনো ধরনের উসকানি ও অপতৎপরতা এড়িয়ে মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের দ্রুত কাজে ফেরার অনুরোধ জানান তাঁরা।

পাশাপাশি মালিকদের উদ্দেশে নেতারা বলেন, বর্তমানে দু-একটি জায়গায় বিচ্ছিন্নভাবে আন্দোলন চললেও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ সব সময় খোলা রাখতে হবে।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকেই আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব উত্থাপন করেন। মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ার পর থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা এখনো পুরোপুরি শান্ত হয়নি।

একাত্তর/এআরএস
তৈরি পোশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার জেরে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার,...
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম...
তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ৯ নভেম্বর (সোমবার) দ্বিতীয় বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে সরকারি...
আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে বলে...
মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ায়
তেলের বাজার, সরবরাহ, আন্তর্জাতিক, জ্বালানি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীর তীরে নোঙর করা এক বিলাসবহুল প্রমোদতরীকে সজোরে ধাক্কা দিয়েছে একটি ট্যাংকার জাহাজ। শুক্রবার দুপুরের এই ভয়াবহ সংঘর্ষের ফলে প্রমোদতরীটি উল্টে পানিতে ডুবে যায়। এ...
তেহরান কিংবা ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত রাখার কথা চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর