ফেসবুকে তসলিমা নাসরিনের 'পুনরুত্থান'

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:০৬ পিএম

অবশেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে অ্যাকাউন্ট ফিরে পেয়েই সেখানে স্ট্যাটাস দিয়েছেন ‘পুনরুত্থান’।

মঙ্গলবার বিকেলে তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখা যায় সেটি  ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সাধারণত কারো মৃত্যুর পর এভাবে অ্যাকাউন্ট 'রিমেম্বারিং' করে ফেসবুক।

‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন’- এমন এক বার্তা দেখা যাচ্ছিল তার অ্যাকাউন্টে গেলে। 

আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামী আটক

জানা যায়, নিজের মৃত্যু অনুভূতি প্রকাশ করে এক ফেসবুকে পোস্ট দেন বর্তমানে ভারতে বসবাসকারী এই নির্বাসিত লেখিকা। ওই পোস্ট দেওয়ার পর একদিন পেরুতেই তাকে মৃত দেখাতে শুরু করে ফেসবুক। 

সাধারণত, কেউ মারা গেলে তার ফেসবুক অ্যাকাউন্ট 'রিমেম্বারিং' করতে হলে ফরম পূরণ করে ফেসবুকের কাছে আবেদন করতে হয়। তা যাচাই-বাছাইয়ের পরই পদক্ষেপ নেওয়া হয়। তবে এক্ষেত্রে ঠিক কি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।


একাত্তর/জো

যুক্তরাজ্যে মানবপাচারে এবার দালাল চক্র ব্যবহার করছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে। সিলেটি বিয়া-সাদি ডটকম নামে ডিজিটাল ম্যারেজ ব্যুরোর আড়ালে প্রকাশ্যেই চলছে এ ধরণের...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর