স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামী আটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১:৩৮ এএম

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামে লিপি খাতুন নামে এক গৃহবধূকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তারই স্বামী রুবেল সরদার। এ ঘটনায় ঘাতক স্বামী রুবেল সরদারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৮টায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামে লিপি খাতুন ও রুবেল সরদার দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। 

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্বামী রুবেল সরদার ধারালো অস্ত্র দিয়ে লিপি খাতুনকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

আরও পড়ুন: টানা দ্বিতীয় ম্যাচে নারী ক্রিকেট দলের জয়

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, রুবেল সরদার এক সময় মাছের ব্যবসা করতো। তবে সে দীর্ঘদিন যাবৎ বেকারভাবে ঘুরে বেড়াচ্ছে। কোন কাজকর্ম না করা ও সংসারের ভরণপোষণ না দেওয়ায় স্ত্রীর সাথে তার কলহ চলে আসছিলো। 

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, সে সকালে তার স্ত্রীকে হত্যার পর পালানো চেষ্টা করে ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর