কী ঘটেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের ৭ মার্চ

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৫:৫৭ পিএম

বঙ্গবন্ধু হত্যার পর সাত মার্চ নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উদ্যোগ থেকেই তার মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান পরিস্কার হয়ে যায় বলে মন্তব্য করেছেন ব্লগার অমি রহমান পিয়াল। 

তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণ পুরো জাতিকে স্বাধীনতার লড়াইয়ে অনুপ্রেরণা দিয়েছিল।

অন্যদিকে বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৬ সালের ৭ মার্চ জিয়াউর রহমান হাঁটেন সম্পূর্ণ উল্টো পথে। পাকিস্তান শাসনের প্রতীক চাঁদ-তারা খচিত পতাকা প্রতিষ্ঠার দাবির মাধ্যমে তাদের স্বাধীনতা বিরোধী মনোভাব প্রকাশ পায়।

জিয়ার মুক্তিযুদ্ধ বিরোধী নানা পদক্ষেপের সমালোচনা করে মুক্তিযুদ্ধের পক্ষের অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়াল এক ভিডিওবার্তায় বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালে যেখানে ভাষণ দিয়েছিলেন ঠিক সেই জায়গাতেই ১৯৭৬ সালে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়। জিয়া সেখানে উপস্থিত হতে না পারলেও, সেই দায়িত্ব তিনি দেন ডেপুটি এয়ার ভাইস মার্শাল এম জি তোয়াবকে। 

ওই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদী। সেখানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তান ও লিবিয়া থেকে আগত রাষ্ট্রদূতগণ। 

অনুষ্ঠানের কিছুক্ষণ পরপরই ধ্বনিত হচ্ছিল, ‘তোয়াব ভাই তোয়াব ভাই, চাঁদ তারা পতাকা চাই’ স্লোগান। বঙ্গবন্ধু হত্যার পর প্রথম ৭ মার্চে তাদের পদক্ষেপ থেকেই স্পষ্ট হয় যে তারা স্বাধীনতা বিরোধী নানা উপাদান দেশে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছিলো।

এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের আন্তর্জাতিক অভিভাবক কারা তাও উন্মোচিত হয়েছিল বলে মন্তব্য করেন অমি রহমান পিয়াল।


স্মার্ট বাংলাদেশ গড়তে ব্রিটিশ-বাংলাদেশি শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও মানবিকতার মূল্যবোধের আদর্শে গড়ে তোলার আহবান জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সশস্ত্রবাহিনীর সদস্যসহ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৩’ পালন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মেলবোর্ন আওয়ামী লীগ।স্থানীয় সময় মঙ্গলবার মেলবোর্ন আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত...
১৯৭১-৭২ সাল পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফ্রান্সে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সেন্টার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর