ফ্রান্সে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১১:৩৩ পিএম

১৯৭১-৭২ সাল পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফ্রান্সে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ আ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

১৯ অক্টোবর প্যারিসের এশিয়ান আর্ট গুইমেট মিউজিয়ামে ‌‘উইটনেসিং হিস্ট্রি ইন মেকিং: ফটোগ্রাফস আ্যানা ডি হেনিং’ নামে শুরু হওয়া প্রদর্শনী চলবে ২০২৩ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত। 

image


এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীটি প্রযোজনা করেছে সামদানী আর্ট ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন।

এর আগে স্বাধীনতার ৫০ বছর উদযাপনকালে ২০২১ সালের ১০ ডিসেম্বর শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হয়েছিল ২০২২ সালের ৩১ মার্চ।  

image


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরাসি আলোকচিত্রী আ্যনা ডি হেনিংয়ের তোলা ও রুক্সামিনি রেকভানা কিউ চৌধুরীর সম্পাদনায় এ বিরল ছবিগুলো প্রথমবারের মতো প্রদর্শন করা হয় এ সময়। 

এতে ১৯৭১ থেকে ১৯৭২ পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ের সময়ের আলোকচিত্র ধারণ করা ছবি দেখানো হয়।

image


১৯৭২র ছবির মধ্যে অন্যতম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে তোলা ছবি। স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে বঙ্গবন্ধুর বক্তৃতা দেওয়ার ছবিও এতে প্রদর্শন করা হয়েছে। 

আ্যান ডি হেনিং বলেন, কলকাতা থেকে বিশেষ ভাবে এই ছবি তুলতে এসেছিলাম আমি। ওই সময় আনুষ্ঠানিক তাবুতেই ছবিগুলো তুলেছিলাম। 

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত প্রদর্শনীতে রাদওয়ান মুজিবও উপস্থিত ছিলেন।

image


রাদওয়ান লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে রাজনীতি ও ইতিহাসে স্নাতক শেষ করেন পরে সেখানেই রাজনীতিতে স্নাতকোত্তর করেন।

বর্তমানে তিনি সিআরআই-এর দেখাশোনা করেন ও ইয়াং বাংলা প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও অনুপ্রাণিত করতে কাজ করছেন।

তরুণদের জন্য জাতির পিতার ওপর একটি আত্মজীবনীমূলক গ্রাফিক উপন্যাস ‘মুজিব’-এর প্রকাশক ও প্রকাশক রাদওয়ান।

এছাড়া তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মা রেহানার উপর একটি ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাদওয়ান মুজিব।

গ্রাফিক নভেল ও ডকুড্রামা দুটি দেশ ও বিদেশে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।


একাত্তর/এসি

স্মার্ট বাংলাদেশ গড়তে ব্রিটিশ-বাংলাদেশি শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও মানবিকতার মূল্যবোধের আদর্শে গড়ে তোলার আহবান জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সশস্ত্রবাহিনীর সদস্যসহ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৩’ পালন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মেলবোর্ন আওয়ামী লীগ।স্থানীয় সময় মঙ্গলবার মেলবোর্ন আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত...
শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো যুক্তরাষ্ট্র প্রবাসীরা। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনটি প্রবাসেও পালিত হয়েছে জাতীয় শোক দিবস হিসেবে। এদিন স্মরণ,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর