অস্ট্রেলিয়ায় জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৪:৫৭ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মেলবোর্ন আওয়ামী লীগ।

স্থানীয় সময় মঙ্গলবার মেলবোর্ন আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুবুল আলম। স্বাগত জানান সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হক। কোরআন তেলাওয়াত ও শহীদদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। 

তথ্য ও গবেষণামূলক এই অনলাইন আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ছাড়াও বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি, হত্যার বিচার এবং হত্যা পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক গবেষণামূলক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বঙ্গবন্ধুকে খুন করায় দেশের যে ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি হয়েছে তার উপর আলোচনা করা হয়। আলোচকরা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করার দাবি জানান। 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক, মেলবোর্ন আওয়ামী লীগের উপদেস্টা, জ্বালানি বিশেষজ্ঞ, কনসালটেন্ট ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার সালেক সূফি, নিউজিল্যান্ডে বাংলাদেশ সরকারের অনারারী কনসাল বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য নুরুল হক সজীব, বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাদি ইসলাম জয়, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা, মেলবোর্ন যুবলীগের সভাপতি মো. জেমস খান, মেলবোর্ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ চৌধুরী, মেলবোর্ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সোহাগ, আওয়ামী লীগ নেতা এস এম মাযহারুল ইসলাম, মতলব (দঃ) ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মিরাজ সরকারসহ আরও অনেকে। 


একাত্তর/এসি

স্মার্ট বাংলাদেশ গড়তে ব্রিটিশ-বাংলাদেশি শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও মানবিকতার মূল্যবোধের আদর্শে গড়ে তোলার আহবান জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সশস্ত্রবাহিনীর সদস্যসহ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৩’ পালন করেছে।
১৯৭১-৭২ সাল পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফ্রান্সে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সেন্টার...
শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো যুক্তরাষ্ট্র প্রবাসীরা। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনটি প্রবাসেও পালিত হয়েছে জাতীয় শোক দিবস হিসেবে। এদিন স্মরণ,...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর