সাউথ অ্যালাবামা ভার্সিটির সিনেট প্রেসিডেন্ট হলেন ড. দেলোয়ার

আপডেট : ১৫ মে ২০২২, ১১:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ অ্যালাবামার ফ্যাকাল্টি সিনেটের প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো একজন বাংলাদেশি হিসাবে নির্বাচিত হয়েছেন ড. দেলোয়ার হোসেন আরিফ। ভিনদেশি এবং অশ্বেতাঙ্গ শিক্ষকদের মধ্যে তিনিই প্রথম এই পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় অংশিদারিত্ব শাসনের আলোকে ফ্যাকাল্টি সিনেট শিক্ষকদের দাবি দাওয়া এবং সুযোগ সুবিধা সংক্রান্ত নানা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কাজ করে। 

ড. দেলোয়ার এই বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের ডিজিটাল সাংবাদিকতার একজন সহযোগী অধ্যাপক। একই সাথে তিনি সাংবাদিকতার প্রোগ্রাম কোঅরডিনেটোর হিসাবে কাজ করছেন। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম কোন অশ্বেতাঙ্গ ফ্যাকাল্টি সিনেট প্রেসিডেন্ট।   

ব্রাহ্মণবাড়িয়ার কালিকচ্ছে জন্মগ্রহণকারি ড. দেলোয়ারের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম বাদশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা এবং রয়টার্সে কাজ করেন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে ড. দেলোয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিনেট প্রেসিডেন্টের দপ্তর অভিবাসন ও জলবায়ু সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ারস এডিটর কেরামত উল্লাহ বিপ্লব।রোববার (১৩ মার্চ) ইভেন্ট ইউ এস এ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর