সিনেট প্রেসিডেনসির সন্মাননা পেলেন সাংবাদিক কেরামত উল্লাহ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১:৩৬ এএম

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিনেট প্রেসিডেন্টের দপ্তর অভিবাসন ও জলবায়ু সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ারস এডিটর কেরামত উল্লাহ বিপ্লব।

রোববার (১৩ মার্চ) ইভেন্ট ইউ এস এ এন্টারটেইনমেন্ট আয়োজিত ৭ম আন্তর্জাতিক নারী দিবস সন্মাননা পদক প্রদান অনুষ্ঠান হয়ে বিপ্লবকে এ পদকে ভূষিত করা হয়। 

রোববার স্থানীয় একটি হোটেলে জমকালো এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক দলের চেয়ারপার্সন জন কারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটর নেলী পো, এ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বারলি,  ক্যাসানোভা, শেরিফ রিচার্ড বার্ডনিক,  প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াহসহ অর্ধ শতাধিক  মার্কিন, বাংলাদেশীসহ বিভিন্ন দেশের  গন্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সাংবাদিকতা, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্যে ৩৬জন কে সন্মাননা প্রদান করা হয়। আইন পেশায় সমাজসেবামুলক অবদানের জন্য নাসরিন আহমেদ ও অভিবাসন সাংবাদিকতায় এটিএন বাংলার কেরামত উল্লাহ বিপ্লব কে নিউজার্সি সিনেট প্রেসিডন্টের বিশেষ সন্মাননা দেয়া হয় । শিক্ষাক্ষেত্রে বিশেষ অর্জনের জন্যে বাংলাদেশী বংশোদভূত নওরীন মাহমুদও পান বিশেষ সন্মাননা ।


একাত্তর/এসএ

সাহিত্য পত্রিকা 'ঘুংঘুর' এর আয়োজনে প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো চমৎকার একটি অনুষ্ঠান। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠানের উপলক্ষ্য ছিল নিউইয়র্ক...
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ অ্যালাবামার ফ্যাকাল্টি সিনেটের প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো একজন বাংলাদেশি হিসাবে নির্বাচিত হয়েছেন ড. দেলোয়ার হোসেন আরিফ। ভিনদেশি এবং অশ্বেতাঙ্গ শিক্ষকদের...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর