নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে 'মুজিব আমার পিতা' প্রদর্শিত

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৬:৫৫ পিএম

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে প্রদর্শিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা 'শেখ মুজিব আমার পিতা' অবলম্বনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ”মুজিব আমার পিতা”। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই প্রদর্শনীতে নিউইয়র্কে বেড়ে ওঠা অসংখ্য শিশু কিশোর যোগ দেয়। প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের উপস্থিতিতে সেখানে তৈরি হয় অন্যরকম এক আবহ। তারা জানতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সম্পর্কে।

প্রদর্শনীর শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। কনসাল জেনারেল তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, 'তিনি ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর।" বঙ্গবন্ধুর পররাষ্টনীতির মূল ভিত্তি “সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়” উল্লেখ করে বিশ্ব শান্তি ও অগ্রগতিতে অবিসংবাদিত এই নেতার অসামান্য অবদানের কথা তুলে ধরেন তিনি। নতুন প্রজন্মের উদ্দেশ্যে ড. মনিরুল ইসলাম বলেন, "তোমাদেরকে আরও গভীরভাবে বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে।" তিনি নতুন প্রজন্মকে কেবল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নয়, বরং বিশ্বের ভবিষ্যৎ হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেন, "বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও আদর্শ তরুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অবিরাম উৎস হয়ে থাকবে।" 

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী  ও কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, শহিদ বুদ্ধিজীবীর সন্তান ও লেখক ফাহিম রেজা নূর, অভিনয় শিল্পী লুৎফুন নাহার লতা ও শিক্ষাবিদ নাঈমা খান শুভেচ্ছা বক্তব্য রাখেন।


একাত্তর/এআর

সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর