রানির শেষকৃত্যে সমুচা বিতরণ করবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২ পিএম

রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ দর্শনার্থীদের মাঝে ৯৬ হাজার সমুচা বিতরণের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। 

প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক সোমবার (১৯ সেপ্টেম্বর) টাওয়ার হিলের ট্রিনিটি স্কয়ার এলাকায় এই খাবার বিতরণে অংশ নেবেন।

পূর্ব লন্ডনের একটি কমার্শিয়াল কিচেনে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির স্বেচ্ছাসেবকরা সমুচা বানাচ্ছেন। আগামী সোমবার এই সমুচা বিতরণ হবে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ মানুষের মধ্যে। 

'থ্যাংক ইউ আওয়ার কুইন' নামের এই আয়োজনের আয়োজক আয়ুব করম আলী জানান, ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে রানীর শেষকৃত্যানুষ্ঠানকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ।

আরেক আয়োজক শিব্বির আহমেদ জানান, ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি ও চ্যানেল এস টেলিভিশনের যৌথ এই উদ্যোগের মাধ্যমে ব্রিটেন ও কমনওয়েলথ ভুক্ত দেশে মোট ৯৬ হাজার খাবারের প্যাকেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

বৃহৎ এই কর্মযজ্ঞে যোগ দিয়েছে ইষ্ট লন্ডন একাডেমীর শিক্ষার্থীসহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির বিশিষ্টজনরা।

ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির যে কোন স্বেচ্ছাসেবক চাইলেই সমুচা তৈরি ও বিতরণে অংশ নিতে পারবেন। 

একাত্তর/এসজে
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর