লাভ শেয়ার বিডির সহযোগিতায় হাসি ফুটছে মানুষের মুখে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছে। ‌

ছোট ছোট উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার প্রচেষ্টার অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় দশটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠা করেছে সংগঠনটি। পাঁচজন দরিদ্র কিন্তু কর্ম করতে সক্ষম এমন ব্যক্তিকে 'লাভ শেয়ার বিডি চা ঘর' নামক প্রকল্পের মাধ্যমে ব্যবসা ধরিয়ে দিয়ে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ঝালকাঠি, সাভার, ফেনীসফ বিভিন্ন জেলায় সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে। এর মাধ্যমে কর্ম করে জীবিকা উপার্জনের উপায় খুঁজে পেয়েছেন অর্থ কষ্টে ভুগতে থাকা সেসব মানুষজন।

অন্যদিকে এই প্রকল্পের আওতায় সবজির দোকান, কসমেটিক্স আইটেমের দোকান করে দেয়া হয়েছে। গত দুই মাস আগে হাতে নেয়া এই প্রকল্প (স্বাবলম্বীকরণ প্রকল্প) ইতিমধ্যেই সম্ভাবনা তৈরি করেছে। প্রবাসীদের দেশের মানুষের দারিদ্র্য বিমোচনের এই ভূমিকা প্রশংসা কুড়িয়েছে। ‌


আর্থিক সংকটা পণ্য পেশাজীবীদের সহযোগিতা
: ঢাকায় কর্মরত আর্থিকভাবে দুর্বল সাংবাদিকদের বিভিন্ন ধরনের চিকিৎসায় সহযোগিতা করা হচ্ছে। ‌ইতিমধ্যে দুজন সাংবাদিকের পরিবারের চিকিৎসার খরচ দিয়ে সহযোগিতা করেছে সংস্থাটি।

বরিশালের বাকেরগঞ্জে সড়ক নির্মাণ: সংস্থাটির পক্ষ থেকে বরিশালের অজপাড়াগায়ে একটি সড়ক নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন যেই পথের কারণে গ্রামের মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারত না তা ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। ‌ এর পুরো অর্থায়ন করেছে প্রবাসী বাংলাদেশীদের এই সংগঠন। উদ্বোধন করেছেন স্থানীয় এমপি আবুল হোসেন।

শিক্ষা সহায়তা: মানুষকে স্বাবলম্বী করা ও অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে কিছু শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বহন করা হচ্ছে। যাদের অনেকের পড়াশোনা সমাপ্তির দিকে।

চিকিৎসা সহায়তা: কিডনি রোগে আক্রান্ত এক রোগীকে আর্থিক সহযোগিতার মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করেছে লাভ শেয়ার বিডি। তার চিকিৎসা এখনো চলমান। ‌ দ্রুত সুস্থ হবেন বলে আশাবাদী তার পরিবার।

লাভ শেয়ার বিডির পরিচালক জাকির চৌধুরী জানান, ২০০০ সাল থেকেই এই সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে শেখ হাসিনা সরকার সংস্থাটির নিবন্ধন দেয়নি। ফলে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ ছিল না।

'এখন আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের মানুষকে স্বাবলম্বী করা, চিকিৎসা সহায়তা প্রদান করা ও শিক্ষা ব্যয় বহন করে দেশের দারিদ্র্য বিমোচন করতে চাই। ইতিমধ্যে আমরা নিবন্ধন পেয়েছি এবং বড় পরিসরে কাজে নেমেছি। বাংলাদেশ থেকে আমাদের নেবার কিছু নেই, শুধু সেবা করার ধারাবাহিকতার সুযোগটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ' যোগ করেন জাকির চৌধুরী।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা দেশের মানুষের জন্য ভাবেন। ‌ কারণ এটাই তাদের শেকড়। বাংলাদেশের মানুষের আর্থিক দুরবস্থা এবং দারিদ্র্য বিমোচনে আমরা সর্বোচ্চ দিয়ে কাজ করে যেতে চাই।

আরবিএস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছেন...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর