দ্বিতীয়দিনে তাজমহল ঘুরে দেখলো বাংলাদেশের তরুণ-তরুণীরা

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৯:০৬ পিএম

ভারতে সফররত বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিম সফরের দ্বিতীয় দিন বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে তাজমহলে পৌঁছে ডেলিগেশন টিম।

তাজমহলে পৌঁছালে সেখানে ভারতের ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) এর সদস্যরা ডেলিগেশন টিমকে ফুল দিয়ে স্বাগত জানান এবং উত্তরীয় পরিয়ে দেন।

এরপর তাজমহল নিয়ে ডেলিগেটসদেরকে বিস্তারিত তুলে ধরেন গাইড রাকেশ। তিনি তাজমহল তৈরির ইতিহাস, তৈরি পদ্ধতি, কি কি স্থাপনা আছে তা বর্ণনা করেন। পরে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমকে সাথে নিয়ে তিনি তাজমহল ঘুরিয়ে দেখান।

তাজমহল পরিদর্শনে প্রায় দুই ঘণ্টা সময় ব্যায় করেন বাংলাদেশের একশ তরুণ-তরুণী।

তাজমহল উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। যমুনা নদীর তীরে অবস্থিত এই সৌধটির নির্মাণকার্য শুরু হয়েছিল ১৬০২ খ্রিস্টাব্দে এবং সম্পন্ন হয় ১৬৫৩ খ্রিষ্টাব্দে। তাজমহলের উচ্চতা ৭৩ মিটার। পঞ্চম মোঘল সম্রাট শাহজাহানের আদেশে, তার প্রিয়তমা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই বিশাল স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল।

১৯৮৩ সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে এবং ২০০৭ সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বুধবার (১২ অক্টোবর) ৮ দিনের সফরে ভারতে যান বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের ১০০ তরুণ-তরুণী। এই সফরে তারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।


একাত্তর/আরএ

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। ওই সংঘাতে বেশ কয়েকজন আহত...
ভারতের দার্জিলিংয়ে যাওয়ার পথে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতের আসামে আইআইটি গৌহাটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা আলচেরিংগা -২০২৪ এর চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বাংলাদেশ টিম রেনেসাস।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর