দার্জিলিং যাওয়ার পথে বাংলাদেশি পর্যটকের মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২৪, ০১:২১ পিএম

ভারতের দার্জিলিংয়ে যাওয়ার পথে বাংলাদেশি এক পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কার্শিয়াং জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬৫ বছর বয়সী ওই পর্যটকের নাম এস কে আজিজুল হক। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

দার্জিলিং জেলা পুলিশ জানিয়েছে, আজিজুল হক একাই দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে মিতালী এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যান। সেখান থেকে তিনি এক বাংলাদেশি সহযাত্রীর সঙ্গে শেয়ারে দার্জিলিং যাচ্ছিলেন। পথে গাড়ির মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে কার্শিয়াং জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুল হকের সহযাত্রী মো. ফজলুর রহমান জানান, সহযাত্রী হিসেবে ট্রেনেই তাদের পরিচয় হয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর থেকেই অসুস্থবোধ করছিলেন আজিজুল হক। তিনি পরিবারকে ফোন করে অসুস্থতার কথাও জানিয়েছিলেন।

তিনি আরও জানান, তিনি সমতলে না থেকে অসুস্থ অবস্থাতেই শেয়ার করে নেয়া গাড়িতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় খাওয়া-দাওয়াও করেন। এর কিছুক্ষণ পরেই চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

একাত্তর/জো
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। ওই সংঘাতে বেশ কয়েকজন আহত...
ভারতের আসামে আইআইটি গৌহাটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা আলচেরিংগা -২০২৪ এর চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বাংলাদেশ টিম রেনেসাস।
যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবস পালিত হলো কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে। এদিন পার্ক সার্কাস সেভেন পয়েন্টের বাংলাদেশ লাইব্রেরি থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর