আসামে ট্রফি জিতলো বাংলাদেশ টিম রেনেসাস

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:৩৫ পিএম

ভারতের আসামে আইআইটি গৌহাটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা আলচেরিংগা -২০২৪ এর চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বাংলাদেশ টিম রেনেসাস।

৭ থেকে ১০ মার্চ অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩০টি দলকে পেছনে ফেলে এই ট্রফি অর্জন করে বাংলাদেশের দলটি।

বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা উৎসবে অংশ নেয়। প্রতিযোগীসহ প্রায় লাখ মানুষের মিলনমেলা হয়ে ওঠে উৎসবস্থল।

ভারতের গৌহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা ‘আলচেরিঙ্গা’ বা ‘আলচার’। এবার এই আয়োজনে বাংলাদেশ থেকে বিভিন্ন দল প্রতিযোগিতায় অংশ নেয়।

১৯৯৬ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গৌহাটিতে বার্ষিক সাংস্কৃতিক উৎসবের এই অনুষ্ঠানের শুরু হয়।

চলতি বছর একঘেয়ে বিশ্বে আর্ট ব্লকের মুখোমুখি হওয়া একটি অল্পবয়সী মেয়ের গল্প, যে একটি জাদুঘরের শিল্প প্রদর্শনীতে ভ্রমণ করে, যখন সে স্মৃতি এবং সাইকেডেলিয়ার একটি যাত্রা উন্মোচন করার অনুপ্রেরণা পায়।

এটা ছিলো আল চেরিঙ্গার ২৮ তম অনুষ্ঠান। চার রাত ও তিন দিনের এ উৎসবে আন্তর্জাতিক প্রো-শো, ক্রিয়েটর ক্যাম্প, প্রো নাইটস, সোশ্যাল থেকে শুরু করে ইভেন্টের সবচেয়ে বৈচিত্র্যময় লাইনআপ ছিলো।

এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো প্রতিযোগিতার বিস্তৃত পরিসর। যেখানে সামিট, সাংস্কৃতিক শোকেস, কুইজ, সবচেয়ে বৈচিত্র্যময় প্রতিযোগিতার লাইন আপসহ আরও অনেক কিছু অনুষ্ঠিত হয়।

সবশেষ জনপ্রিয় বলিউড গায়ক আরমান মালিকের সঙ্গীত পরিবেশনাও জমে ওঠে রঙিন ফেস্টিভাল।

একাত্তর/আরএ
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। ওই সংঘাতে বেশ কয়েকজন আহত...
ভারতের দার্জিলিংয়ে যাওয়ার পথে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবস পালিত হলো কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে। এদিন পার্ক সার্কাস সেভেন পয়েন্টের বাংলাদেশ লাইব্রেরি থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর