জয়বাংলা বাংলাদেশের জাতিসত্তার ধারক ও বাহক: সীমা হামিদ

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:৩৫ এএম

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন সীমা হামিদ বলেছেন, ‘জয়বাংলা’ বাংলাদেশের  সার্বভৌমত্ব ও সংগ্রামী জাতিসত্তার (ধারক ও বাহক) পরিচায়ক। ‘জয়বাংলা’ জাতীয় অস্তিত্বের বহিঃপ্রকাশ।

সোমবার যুক্তরাজ্যে ‘তৃতীয় জয়বাংলা উৎসব এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সীমা হামিদ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। আমাদের উচিত যার যার অবস্থানে থেকে দেশের জন্য কাজ করা। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হতে সহায়তা করা হচ্ছে। তাদের প্রশিক্ষণ দিয়ে   স্বাবলম্বী করার কাজ করছি। বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের যুক্তরাজ্যের সভাপতি সৈয়দ ছাদেক আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সীমা হামিদ ‘যুব উদ্যোক্তা উৎসব’ আয়োজনের মধ্য দিয়ে নতুন উদ্যোক্তাদের প্রদর্শনী ও নিজস্ব ব্র্যান্ডিং, পরিচিত এবং প্রচারের ব্যবস্থা করে থাকেন। সীমা হামিদ একটি বিশেষ স্কুলও পরিচালনা করেন, যেখানে ৩৬ জন সুবিধা বঞ্চিত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পাচ্ছে শিক্ষার সুযোগ। এছাড়াও, সীমা হামিদ ‘ব্রেভার্স ফাউন্ডেশন’-এর সহ-প্রতিষ্ঠাতা, যারা তালাকপ্রাপ্ত এবং বিধবা মহিলাদের কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে।    

বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে ক্ষমতায়ন এবং সামাজিক সাংস্কৃতিক উদ্যোগে অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি সীমা হামিদ ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ কর্তৃক ‘গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত হয়েছেন।


একাত্তর/এসি

ইয়ুথ বাংলা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও বিশিষ্ট সমাজসেবী সীমা হামিদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। শনিবার (৭ জানুয়ারি) বাংলাদশে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর