সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন সীমা হামিদ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৫:০২ পিএম

ইয়ুথ বাংলা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও বিশিষ্ট সমাজসেবী সীমা হামিদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। 

শনিবার (৭ জানুয়ারি) বাংলাদশে সময় রাত ১০টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের একটি পাঁচ তারকা হোটেলে ইউনিভার্সিটির আয়োজিত অনুষ্ঠানে সীমা হামিদের হাতে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর র‌্যান্ডি ডি ওয়ার্ড। 

অনুষ্ঠানে মোট চার জনের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেয়া হয়। এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দুই জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এবং অপর দুইজনকে প্রফেশনাল ডিগ্রি দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। 

image


বাংলাদেশ থেকে সীমা হামিদকে নির্বাচিত করার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটি বলেছে, সমাজ সেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর ড. ড্রাগন জোভানভ, ডিন ড. সফি নুবানি, ড. ভেদ্রানাসহ অসংখ্য শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

image


উল্লেখ্য, সীমা হামিদ সমাজ সেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এর আগেও দেশি-বিদেশি বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। ২০২২ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২২’- এ গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড, একই বছর ভারতের অরিজিৎ অফিসিয়াল থেকে সমাজ সেবা ও নারীর উন্নয়নের জন্য ‘দুর্গা সম্মান ২০২২ অ্যাওয়ার্ড' পেয়েছেন তিনি।


একাত্তর/এসি

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন সীমা হামিদ বলেছেন, ‘জয়বাংলা’ বাংলাদেশের  সার্বভৌমত্ব ও সংগ্রামী জাতিসত্তার (ধারক ও বাহক) পরিচায়ক। ‘জয়বাংলা’ জাতীয় অস্তিত্বের বহিঃপ্রকাশ।সোমবার যুক্তরাজ্যে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর