ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থলে লীগ-বিএনপি হাতাহাতি

আপডেট : ০২ মে ২০২৩, ০৭:৩৪ পিএম

বিশ্বব্যাংকের সামনে হাতাহাতি করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা।

ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মসূচির সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে হস্তক্ষেপ করতে হয় মার্কিন পুলিশকে।

সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনেই ঘটে এ ঘটনা।

এদিন সকালে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিশ্বব্যাংক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ সময় কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাবেশ আয়োজন করেন। এক পর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এতে দু’দলেরই বেশ কয়েকজন আহত হন।

পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ওয়াশিংটন পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করেছে সেখানকার নিরাপত্তা বাহিনী।


একাত্তর/এআর

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির নেতারা। 
জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওয়াশিংটন বিএনপির  উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের বোর্ড সদস্য হয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ফজলে এলাহী ভূঁইয়া।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর