রাইট টু ফ্রিডমের বোর্ড মেম্বার হলেন ফজলে এলাহী ভূঁইয়া

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১:০০ এএম

ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের বোর্ড সদস্য হয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ফজলে এলাহী ভূঁইয়া। সংস্থাটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য ও নিশ্চিত করা হয়েছে।‌

ফজলে এলাহী ভূঁইয়া দীর্ঘদিন যাবত বাংলাদেশ গণতন্ত্র, বাকস্বাধীনতা, মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। স্বৈরাচারী শাসনামলের পুরোটা সময় তিনি ছিলেন সরব ভূমিকায়।‌ নিজের সর্বোচ্চটা দিয়ে লড়েছেন দেশের স্বার্থে। 

তাকে রাইট টু ফ্রিডমের বোর্ড মেম্বার হিসেবে পেয়ে আনন্দিত সংস্থাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে সংস্থাটি বলছে, (রাইট টু ফ্রিডমের) বোর্ডে আপনাকে স্বাগতম। আমাদের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি আমাদের সাথে যোগ দেয়ায় আমরা সম্মানিত।

উল্লেখ্য, রাইট টু ফ্রিডম ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা। এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকায় নিযুক্ত  যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর উইডাম বি মাইলাম। বর্তমানে সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক আরেক কূটনীতিক জন এফ ড্যানিলয়েচ। এর আগে রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার নিশ্চিত ও বাক স্বাধীনতার পুনঃ প্রতিষ্ঠায় সংস্থাটির ভূমিকা অসামান্য।

আরবিএস
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ আইনি ও নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আইনি জটিলতা এড়ানো এবং বিদেশে...
দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা নামের এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর