জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি-আওয়ামী লীগের মারামারি-হট্টগোল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ সমাবেশে মারামারি ও হেনস্তার ঘটনা ঘটেছে। শুক্রবার, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে সেখানে বিএনপি, এনসিপি, জামায়াত ও আওয়ামী লীগের কর্মীরা হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন।

জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন। সংঘর্ষ এড়াতেই এভাবে অনুমতি দিয়েছিল নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। 

স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল ভুলক্রমে ডক্টর ইউনুসের ছবি সংবলিত ডাস্টবিন নিয়ে বিএনপি'র সমাবেশ স্থলে উপস্থিত হয়ে যান। তারপর বিএনপি, জামাত শিবির, এবং এনসিপির সদস্যরা তাকে গণধোলাই দিয়ে তাড়িয়ে দেন।

এ সময় নিউইর্য়ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা তাকে উদ্ধার করে সরিয়ে নেন। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। নিউইয়র্ক পুলিশ আওয়ামী লীগের এই নেতাকে নিয়ে যান। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। 

এর এক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষুব্ধ কয়েকজন নেতা-কর্মী বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে হেনস্তা করেন। বিক্ষুব্ধরা ‘ভুয়া ভুয়া’ বলে আনোয়ার হোসেনকে সেখান থেকে সরিয়ে দেন। পরে পুলিশ এসে বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দেয়।

বেলা আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান হোসাইন। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া।

জাতিসংঘের সামনে রাজনৈতিক দলগুলো ছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা এসেছিলেন তাদের দাবি নিয়ে। ছিল সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ সমাবেশ।‌ হামলাসহ এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণে বাংলাদেশের মানহানি ঘটছে। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চান না বলে জানান যুক্তরাষ্ট্র প্রবাসীরা। 

এআরএস
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়...
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির নেতারা। 
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওয়াশিংটন বিএনপির  উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর