নিউইয়র্কে ‘পেন্ডুলাম’ নাটকের সফল মঞ্চায়ন

আপডেট : ২০ মে ২০২৩, ০১:০৩ পিএম

মানুষের একাকীত্ব আর নিঃসঙ্গতার গল্প ‘পেন্ডুলাম’। স্বার্থপরতা ও পরিণামের কাহিনীও এই নাটক। নাট্যকার মাসুম রেজা দেড় ঘণ্টার এই নাটকে সমাজবাস্তবতার চিত্র নিপুণভাবে তুলে ধরেছেন। নাটকের কেন্দ্রীয় চরিত্র রতনের জীবনবৃত্তান্তে উঠে আসে সমাজের দেখা-অদেখা ঘটনাপ্রবাহ, যা দর্শকদের আবিষ্ট করে রাখে।

শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা সেন্টার অব আর্টস অ্যান্ড লার্নিং মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীতে এসেছিলেন অসংখ্য দর্শনার্থী। অভিনেতা খায়রুল ইসলাম পাখি নাটকটির নির্দেশনা দেয়ার পাশাপাশি প্রধান চরিত্রেও অভিনয় করেন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শিরীন বকুল ও সীতেশ ধর। তিন গুণী অভিনেতা-অভিনেত্রীর মঞ্চে সবল উপস্থিতি আয়োজনটিকে দেয় ভিন্ন মাত্রা।   

নাটকটির কাহিনী জটিল কিছু নয়। তবে গল্পের গাঁথুনি ও অভিনয় শৈলী দারুণভাবে ফুটিয়ে তোলে চারপাশের নানা অসঙ্গতি। নাটকের চরিত্রগুলো, চারপাশে ঘটে যাওয়া জীবনের উপকরণ থেকেই নেয়া। 

image


টান টান উত্তেজনার মধ্য দিয়ে কখনো দুঃখ, কখনো যুক্তি কিংবা কিছুটা হাস্যরসের মধ্য দিয়ে ব্যঙ্গাত্মক উপস্থাপন দর্শকদের বিমোহিত করে রাখে।

শিল্প-সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘কৃষ্টি’ এই নাটকটির মঞ্চায়ন করে। শুক্রবারের উদ্বোধনী প্রদর্শনী ছাড়াও শনিবার নাটকটির আরও দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

নাটকটির পোস্টার ডিজাইন করেছেন তাজুল ইমাম, আলোক ব্যবস্থাপনায় ছিলেন বাবর খাদেমী, মিউজিক করেছেন শফিকুল ইসলাম। এ ছাড়া মঞ্চ ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম। প্রোডাকশন সহায়তায় ছিলেন দীপা দেবনাথ ও সিফাত পলক।


একাত্তর/এসজে

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর এক মাস পর প্রথমবারের মত দুঃখ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর