নিউইয়র্কে কবি শহীদ কাদরী স্মরণে অনবদ্য আয়োজন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম

বাংলা কবিতার বরপুত্র কবি শহীদ কাদরীর দীর্ঘদিনের বাস ছিল নিউইয়র্ক। এই শহর থেকেই চিরবিদায় নিয়েছিলেন তিনি। আগস্ট মাসে জন্ম এবং মৃত্যু বাংলা ভাষার অন্যতম এই কবির। প্রিয় কবিকে স্মরণ করার জন্য নিউইয়র্কে আয়োজন করা হয়েছিল অনবদ্য একটি অনুষ্ঠানের। 

শনিবার সন্ধ্যায় জ্যামাইকার মেরি লুই একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ডায়াস্পোরা নামে একটি সংগঠন।  

কবি তার জীবনকালে নিউইয়র্কে ‘একটি কবিতা সন্ধ্যা’ নামে নিয়মিত অনুষ্ঠান করতেন। বিভিন্ন সময়ে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন অসংখ্য কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী। তাদের মধ্য থেকেই অনেকে যোগ দিয়েছিলেন এই আয়োজনে। 

শুরুতেই ডায়াস্পোরার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এজাজ আলম। এরপর মিনহাজ আহমেদ শাম্মুর পরিচালনায় একটি তথ্যচিত্র প্রদর্শীত হয়। এরপর ছিল শিল্পী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামের গানে এবং নজরুল কবীরের পরিচালনায় নির্মিত ‘রূপালী ডানায়’ শিরোনামের চিত্রকাব্য।

অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর জীবন ও কবিতার উপর আলোচনায় অংশ নেন জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট অফিসের সাবেক পরিচালক ও লেখক ড. সেলিম জাহান, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস, কবিপত্নী নীরা কাদরী, কবি তমিজ উদ্দিন লোদী, লেখক আদনান সৈয়দ এবং লেখক মনিজা রহমান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা

কবির কবিতা থেকে আবৃত্তি করেন শিরীন বকুল, মুমু আনসারী, আবির আলমগীর, শুক্লা রায়,  লুবনা কাইজার, রওশন আরা লিপি, তাহরিনা পারভীন প্রীতি, নজরুল কবীর, মোশারফ হোসেন, পারভীন সুলতানা, সাবিনা নীরু ও আনোয়ারুল লাভলু। 

কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন ফকির ইলিয়াস, মিশুক সেলিম, এবিএম সালেহউদ্দিন,  শাহ আলম দুলাল, মনজুর কাদের, মাসুম আহমেদ, বেনজির শিকদার, চারু হক, শাহীন ইবনে দিলওয়ার, আহমেদ ছহুল, সৈয়দ আহমদ জুয়েদ, রওশন হাসান, সুরীত বড়ুয়া, ফারহানা ইলিয়াস তুলি, কাজী আতিক ও ফারুক ফয়সল। 

কবি শহীদ কাদরীর কবিতা ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ অবলম্বনে একটি চমৎকার গীতি দৃশ্য কাব্য দর্শকদের মন ছুঁয়ে যায়। রুদ্রনীল দাশ রুপাইয়ের গাওয়া গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মার্জিয়া স্মৃতি। অনুষ্ঠানের শেষে ডায়াস্পোরার অন্যতম প্রতিষ্ঠাতা ডা. প্রতাপ দাস সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

 

একাত্তর/এআর
সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
টরন্টো কবিতা উৎসব ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার কানাডার সবচেয়ে বড় এবং অভিবাসী-প্রধান শহর টরন্টোর টেইলর ক্রিক পার্কের প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে, খোলা আকাশের নিচে এই উৎসবের উদ্বোধন
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর