প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছে আফ্রিকার দেশগুলো

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০ পিএম

আফ্রিকার দেশগুলোর মেরিন ক্যাডেটদের জন্য ১০টি 'বাংলাদেশ আইএমও স্কলারশিপ' ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে আফ্রিকান এলডিসি ভুক্ত দেশের প্রতিনিধিরা। 

প্রথমবারের মতো আইএমওর সদস্যপদ প্রাপ্তি উপলক্ষ্যে বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে এমন অভিব্যক্তি জানায় সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা।

জাহাজের নিরাপত্তা ও জাহাজ সৃষ্ট সমুদ্র দূষণ নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন 'আইএমও' এর কাউন্সিলে সদস্যপদ প্রাপ্তিতে বাংলাদেশকে সমর্থন দেওয়া দেশগুলোর প্রতিনিধিরা অভ্যর্থনায় যোগ দেন। 

যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, সামনের দিনগুলোতে আফ্রিকান দেশগুলোর সাথে বাংলাদেশের কুটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক তৈরিতে এই সদস্যপদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বল্পোন্নত দেশ বা এলডিসি হলো উন্নয়নশীল দেশগুলোর একটি তালিকা। জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে। ২০২১ সালের হিসাবে, ৪৬টি দেশকে এলডিসি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। 

আরবিএস
জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার পথে শনিবার লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তিনি বিমানবন্দর থেকে হোটেল পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিসহ দলীয় কর্মীদের মধ্যে এখন বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের বেশ কিছু দাবিদাওয়া ও প্রত্যাশার কথা জানাবেন...
বিশ্বব্যাংকের সামনে হাতাহাতি করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা।ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মসূচির সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর