বিএনপি-জামায়াত-শিবিরের তাণ্ডব বন্ধে জাতিসংঘে স্মারকলিপি 

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৫:৩৯ পিএম

বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এক যৌথ সমাবেশ থেকে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর দেয়া এক স্মারকলিপিতে তারা এই আহবান জানান।   

জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএসহ মুজিব আদর্শে উজ্জীবিত সকল সংগঠনের সম্মিলিত উদ্যোগে জামায়াত-বিএনপি-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে ডাকা সমাবেশস্থলে এসে মহাসচিবের পক্ষে পদস্থ কর্মকর্তা আদিত্য অধিকারি এই স্মারকলিপি গ্রহণ করেন আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ করের কাছ থেকে।

এ সময় সেখানে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুব সম্পাদক ড. মাহবুবুর রহমান টুক, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজসহ নেতৃস্থানীয়রা। 

এটি গ্রহণের পর মহাসচিবের রাজনীতি সম্পর্কিত কর্মকর্তা আদিত্য অধিকারি জানান, বাংলাদেশের ব্যাপারে জাতিসংঘের গভীর পর্যবেক্ষণ রয়েছে। আমরা সকলে সবসময় বাংলাদেশের সাথে নানা ইস্যুতে কাজ করছি। সে আলোকে এই স্মারকলিপির ব্যাপারেও সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলা হবে। স্মারকলিপিতে বিভিন্ন সংগঠনের ৬২ জনের স্বাক্ষর রয়েছে। 

এদিকে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সকল দাবি মেনে নেয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীগণের সমন্বয়কারীরা প্রকাশ্যে বিবৃতি দিয়ে সমস্ত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় বিএনপি-জামায়াত-শিবিরের ষড়যন্ত্রকারী-জঙ্গিরা নানাভাবে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীদের নামে প্রচারণায় শেখ হাসিনার পদত্যাগের দাবি উত্থাপন করা হচ্ছে। এ অবস্থায় স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির-রাজাকারদের বাংলাদেশে নিষিদ্ধ এবং দেশ-বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার দায়ে অবিলম্বে সকলকে গ্রেফতারের দাবিও জানানো হয় এই কর্মসূচি থেকে। 

নেতাদের মধ্যে আরও ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আসাদ খান, বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ বাতেন, আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম, বাংলাদেশি আমেরিকান ডেমক্র্যাটিক ফ্রন্টের নেতা খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, আওয়ামী লীগের নেতা ফরাসত আলী, হাজী শফিকুল ইসলাম, হাকিকুল ইসলাম খোকন, এম এ করিম জাহাঙ্গির, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, এডভোকেট শাহ বখতিয়ার, হুমায়ূন কবির, সিরাজউদ্দিন সোহাগ, সাখাওয়াত আলী, আকতার হোসেন, শরাফ সরকার, আব্দুল হামিদ, তারেকুল হায়দার চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, সেক্রেটারি ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী, নূরল ইসলাম নজরুল, যুবলীগের নেতা বাহার খন্দকার সবুজ, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারি সৈয়দ কিবরিয়া জামান, সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, সাবেক কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, আওয়ামী ওলেমা লীগের নেতা মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মিয়া, সহ-সভাপতি শেখ আতিক, সেক্রেটারি শাহীন আজমল, ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান প্রমুখ।  

এআরএস
সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর