মরিশাসে ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে একটি উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন এবং মর্মান্তিক এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।

পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা যায়, স্থানীয় প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ওই শ্রমিকরা। কার্গো কন্টেইনার ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ কন্টেইনারের ভেতর ভারী কাঠের বাক্স ভেঙে তাদের ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করলেও জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকরা জানান যে কন্টেইনারের ভেতরেই তাঁদের মৃত্যু হয়েছিল।

দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) এবং সিকদার জোবায়েদ ইসলাম (২৫)।

কারখানাটিতে যথাযথ নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে মানা হয়েছিল কি না এবং কর্মরত শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই সরবরাহ করা হয়েছিল কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে মন্ত্রণালয় গঠিত তদন্ত দল।

মর্মান্তিক এই ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শ্রমমন্ত্রী রেজা উতিম। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং পরিবারের স্বজনদের ইচ্ছানুযায়ী দ্রুত মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এআরএস
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় আততায়ীদের হাতে ছোট ভাই নিহতের পরে এবার সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বড় ভাই গিয়াস উদ্দিন মিয়া। এ দুর্ঘটনায় তার দুই ছেলে আহত হয়েছেন। 
সৌদি আরবের আকাবা শারে ওমরাহ যাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে রয়েছেন ১৩ বাংলাদেশি। ওই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। তাদের মধ্যে ১৭ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।।সোমবার (২৭...
সৌদি আরবের আকাবা শারে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এছাড়া সংশ্লিষ্ট সূত্রে বলা হচ্ছে- বাসে মোট যাত্রী ছিল ৪৭ জন, তার মধ্য...
স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনটি ছিলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে এই তারিখটি আমাদের জাতীয় ইতিহাসে উজ্জ্বল ও ভাস্মর হয়ে আছে।
সিলেট টেস্টে শুক্রবার দ্বিতীয় দিন শেষে চরম কোণঠাসা অবস্থায় দিন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তোলা ৩৫৬ রানের পর্বতসম পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে...
ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির অশালীন আচরণ এবং সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে গালিগালাজ ও হুমকির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে তীব্র সমালোচনার...
আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সততা ও পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর