দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত দুই ছেলে

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পিএম

দক্ষিণ আফ্রিকায় ২০১৯ সালে আততায়ীদের হাতে ছোট ভাই নিহতের পর এবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বড় ভাই গিয়াস উদ্দিন মিয়া। এসময় আহত হয়েছেন তার দুই ছেলে। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে গিয়াস উদ্দিনের মেজ ভাই দাউদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত গিয়াস ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের মৃত হাজী শফিউল্লাহ মিয়ার পঞ্চম সন্তান। তিনি ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন এবং একটি শপিং সেন্টারের ব্যবসা করতেন।

এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ইসোয়াতিনিতে সড়ক দুর্ঘটনায় মারা যান ব্যবসায়ী গিয়াস। দুর্ঘটনায় তার দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছেন।

দাউদ মিয়া জানান, দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গিয়াস। সেজন্য ওই শহরের ভিসা সেন্টার থেকে ভিসার আবেদন শেষ করে ব্যক্তিগত প্রাইভেটকার নিজে চালিয়ে ফিরছিলেন। এ সময় একটি মালবাহী লরির সাথে প্রাইভেটকারটির ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। গাড়িতে থাকা তার দুই ছেলে আহত হন। তারা সুস্থ আছে বলে জানতে পেরেছি।

তিনি আরও জানান, আমরা সাত ভাইয়ের মধ্যে দুই ভাই দক্ষিণ আফ্রিকায় মারা গেলেন। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সকলের ছোট ভাই ইউসুফ মিয়া আততায়ীদের হাতে নিহত হন। তিনিও ব্যবসা করতেন। এখন আরেক ভাইও মারা গেলেন, তার লাশ আনার ব্যবস্থা করা হচ্ছে। 

আরবিএস
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে বলে দাবি করেছে পরিবার।
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর