নেত্রকোণায় নিজ বাড়িতে হামলার শিকার শিক্ষক

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১০:১৪ পিএম

নেত্রকোনায় নিজ বাড়িতে এক শিক্ষক হামলার শিকার হয়েছেন। তার অভিযোগ, এক তরুণ হঠাৎ ঘরে ঢুকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে মারধরসহ গলাচেপে তাকে ধাক্কা দেওয়া হয়। এতে জ্ঞান হারান তিনি। লুট করা হয় মোবাইল ফোনসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। বর্তমানে ওই শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম প্রীতিলতা কুবি (৫৯)। তিনি উপজেলার বরুয়াকোনা সাধু ফেডারিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

অভিযুক্ত তরুণের নাম মো. সাব্বির (১৯)। সে একই ইউনিয়নের চিকুনটুপ গ্রামের বাসিন্দা।

হাসপাতালে ভর্তি অবস্থায় শিক্ষক প্রীতিলতা জানান, তরুণটি আমার প্রতিবেশী। তার মা অন্য বাড়ির মতো আমাদের বাড়িতেও কাজ করতো। এ দিন সকালে হঠাৎ সে ঘরে ঢুকে টাকাসহ ঘরে থাকা মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি ও গলায় চেপে ধরে ধাক্কা দেয়। এ সময় ছিটকে গিয়ে ঘরে থাকা একটি ওয়ারড্রপের ওপর পড়ে জ্ঞান হারাই। পরে তরুণটি ঘরে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। কিছুসময় পর স্বামী বাড়ি ফিরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. সুমন পাল বলেন, প্রীতিলতাকে হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কানে হেডফোন গুঁজে রেললাইনে কিশোর, ট্রেনের ধাক্কায় মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য মো. আতাউল হক গণি বলেন, সাব্বির এর আগেও এ ধরণের একাধিক ঘটনা এলাকায় ঘটিয়েছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, শিক্ষকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 


একাত্তর/এসি

নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
নেত্রকোনার মদনে ১২ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ ওরফে মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
বিশ্বকাপ ফুটবলে নিজেদের ষষ্ঠ ট্রফি বা ‘হেক্সা’ মিশন শুরু করার আগেই এক বিরাট পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটলো ব্রাজিল শিবিরে। শনিবার মরক্কোর বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে...
বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার যুদ্ধ শুরু হতে না হতেই ফুটবল দুনিয়ার সব লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মাসে পর্তুগালের দুটি প্রস্তুতি বা ওয়ার্ম-আপ ম্যাচের...
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পর যখন বিশ্বজুড়ে উৎসবের আমেজ, ঠিক তখনই অফ-ফিল্ডের নোংরা রাজনীতি আর মার্কিন ইমিগ্রেশনের একগুঁয়েমি এই ফুটবল মহোৎসবকে বিষাক্ত করে তুলেছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের...
ব্রাজিল ফুটবল দলের বর্তমান স্কোয়াডের দুই তরুণ ফুটবলার যখন জন্মও নেননি, তখন শেষবারের মতো ২০০২ সালে ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখেছিল সেলেসাওরা। ব্রাজিলের এক পুরো প্রাপ্তবয়স্ক প্রজন্ম বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর