মাস্ককাণ্ডের জেএমএই এবার নাম লেখালো পুঁজিবাজারে!

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:১৫ পিএম

স্বাস্থ্য খাতে দুর্নীতির মামলায় অভিযুক্ত জেএমআই গ্রুপ এবার ব্রোকারেজ হাউজ খুলে পুঁজিবাজারে বিনিয়োগ করতে যাচ্ছে।

আইন অনুযায়ী পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে বাধা না থাকলেও, দুর্নীতি মামলার পর কী উদ্দেশ্যে তারা বিনিয়োগ করছে সেটি খতিয়ে দেখার কথা বলছেন সংশ্লিষ্টরা।

দুর্নীতি দমন কমিশন- দুদক বলছে, কর্তৃপক্ষ চাইলে জেএমআই-এর বিনিয়োগের উৎস অনুসন্ধান করা হবে।

গেলো বছর করোনার সময় মাস্ক ও পিপিএ কেনায় দুর্নীতির অভিযোগে জেএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলার তদন্ত এখনও চলছে।

এরিমধ্যে গেলো চার সেপ্টেম্বর থ্রি আই সিকিউরিটি লিমিটেড নামের একটি ব্রোকারেজ হাউজের জন্য ট্রেডিং রাইট এনটাইটেলন্ডে সার্টিফিকেট বা ট্রেক পেয়েছে- জেএমআই। যার মধ্য দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের বৈধতা পেলো বিতর্কিত এই প্রতিষ্ঠান।

দুদকের মামলায় অভিযুক্ত কেউ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে কিনা এ বিষয়ে জানতে চাইলে, সিকিউরিটি একচেঞ্জ কমিশনের কমিশনার জানান, আইনে কোন বাধা নেই।

তবে বাজার বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি মামলায় অভিযু্ক্তরা কেউ বিনিয়োগ করলে বাজারকে ঝুঁকিমুক্ত রাখতেই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য খতিয়ে দেখা উচিত।

আরও পড়ুন: নিরুপায় কৃষক, দালাল ছাড়া মেলে না ঋণ

তবে কর্তৃপক্ষ চাইলে জেএমআইর শেয়ার বাজারে বিনিয়োগ করা অর্থ নিয়ে অনুসন্ধান করবে দুদক।

সন্দেহজনক ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়ে নজরদারি দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/আরএ

দেশের বাজারে আবার বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
ডিজিটাল লেনদেনের সার্বজনীন প্রসার ও সবাইকে এ ব্যবস্থার আওতায় আনতেই ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ বা...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর