নিরুপায় কৃষক, দালাল ছাড়া মেলে না ঋণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ পিএম

সহজ শর্তে ঋণ কোথায় মিল, এমন প্রশ্নের একটাই উত্তর। সহজ কোন শর্ত নেই। শর্ত যেন একটাই ধরতে হবে দালাল। তবেই মিলবে ঋণ।

এখনো দালালকে বড় কমিশনের দিয়ে ঋণ নিতে হচ্ছে প্রান্তিক কৃষকদের। ঢাকার কাছের জেলা কিশোরগঞ্জেই সরেজমিনে পাওয়া গেছে এমন চিত্র।

কিশোরগঞ্জের বাজিতপুরের হারুনুর রশিদ। এলাকায় তার পরিচিতি ব্যাংক কর্মকর্তা। চাইলেই কৃষকদের ঋণ পাইয়ে দিতে পারেন।

হারুনুর রশিদের দেখা মিললো সদরে কৃষি ব্যাংকের সামনে। কমিশনের বিপরীতে ঋণ পাইয়ে দেন কিনা সেটি জানতে চাইলে বললেন, তিনি মানুষের উপকার করেন।

তিনি অবশ্য মুখ দেখাতে রাজি না হলেও, আরেকজন ঠিকই জানালেন, প্রতিদিন গড়ে অন্তত তিনটি ঋণের আবেদন নিয়ে কাজ করেন হারুনুর রশিদ। এতে তার আয়ও মন্দ না।

এটি আর অভিযোগ নয়, দিনের আলোর মতো সত্য যে প্রান্তিক পর্যায়ের কৃষকরা দালাল না ধরলে কৃষি ঋণ পান না।

ঋণ হিসাবে পাওয়া টাকার ৩০ থেকে ৪০ শতাংশ দিতে হচ্ছে দালালদের। যার ভাগ পান ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও।

আরও পড়ুন: ঋণের জালে আটকে জেলে ও বাওয়ালীদের জীবন

সিরাজগঞ্জ, জামালপুর, রংপুর ও কিশোরগঞ্জসহ কয়েকটি জেলার ওপর জরিপ চালিয়ে এমন চিত্র পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা- সিপিডি আর অক্সফামও।

যদিও এমন দালালদের কথা স্বীকার করতে চান না স্থানীয় ব্যাংক কর্মকর্তারা। উল্টো কৃষকরা যে ফাঁদে পড়ছে এমন দাবিই করলেন তারা


একাত্তর/আরএ

দেশের বাজারে আবার বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
ডিজিটাল লেনদেনের সার্বজনীন প্রসার ও সবাইকে এ ব্যবস্থার আওতায় আনতেই ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ বা...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর