মাসের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ১০০ থেকে
১২০ টাকা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বাজারে চাহিদা ও যোগানের ঘাটতির কারণেই দাম বেড়েছে।
আর, পোলট্রি খামারিরা বলছেন করোনার দুই বছরে ক্ষুদ্র খামারিদের অনেকেই ব্যবসা গুটিয়ে নেয়ায় উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। এক মাসের মধ্যে দাম কমার আশা করছেন তারা।
ঢাকার বাজারে প্রতি সপ্তাহে বাড়ছে ব্রয়লারসহ সব রকম মুরগীর দাম। এক মাসের ব্যবধানে সব রকম মুরগীতে দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বেড়েছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্রয়লারের কেজি ছিলো ১২০ টাকা। এখন সেটি দুইশ’ টাকা। ২২০ টাকার সোনালি মুরগীর দাম বেড়ে হয়েছে কেজি প্রতি ৩২০ টাকা।
হঠাৎ করে অস্বাভাবিক দাম বাড়ার কারণ খুজে পাচ্ছে না ক্রেতারা। বাড়তি দামের কারণে অনেকে বাজার তালিকা থেকে মুরগি বাদ দিচ্ছেন। সে সাথে নজরদারি চাইছেন তারা।
তবে, পোলট্রি খামারিরা বলছেন করোনার দুই বছরে দেশের প্রান্তিক পর্যায়ের ছোট ছোট অনেক খামারই বন্ধ হয়ে গেছে। এতে উৎপাদনে ৩০ থেকে ৪০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে। বাজারে কমেছে মুরগীর সরবরাহ। দাম বাড়ার এটাই কারণ।
আগামি এক মাসের পোলট্রি পণ্যের দাম স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
