আবারো ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি মাতলুব আহমাদ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:০৪ পিএম

২০২১-২০২৩ মেয়াদে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নিটল মোটরসের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। রোববার (১৯ ডিসেম্বর) আইবিসিসিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নতুন কমিটিতে এইচএসটিসি লিমিটেডের সিইও এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশের এমডি অভিষেক দাস সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড ড. প্রকাশ চাঁদ সাবু, কোয়ালিটি এন্টারপ্রাইজের এমডি মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ সিস্টেম টেকনোলজির চেয়ারম্যান ও এমডি দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে অনারারি সেক্রেটারি জেনারেল, অনারারি যুগ্ম মহাসচিব এবং অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হন। মাতলুব ও শোয়েব আগের দুই কমিটিতেও একই পদে ছিলেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, সিআট এ কে খান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই, বি আর স্পিনিং মিলসের আলহাজ মো. বজলুর রহমান, এম এ কে এস অ্যাটায়ার্সের ফারখুন্দা জাবীন খান, ম্যারিকো বাংলাদেশের আশীষ গেপাল, টাটা মোটরসের মধু পি সিং, শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান, ব্রিক ওয়ার্কস ডেভলপমেন্টের লিয়াকত আলী ভূঁইয়া, এশিয়ান পেইন্টসের রিতেশ দোশি, রহমান শিপিং লাইনসের মো. মশিউর রহমান, মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস, দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির শ্রীকান্ত আইয়ার, আয়ন এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট (বিডি)-এর জুলফিকার শেখ, এইচএমসিএল নিলয় বাংলাদেশের নগেন্দ্র দ্বিবেদী, এয়ার টাচের মাওলানা এয়াকুব শরাফতি, এজিয়ন ল্যাবরেটরিজের অজিত কুমার, সান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঞ্জয় বসু ও গালফ ওরিয়েন্ট সিওয়েজের এস কে মাহফুজ হামিদ।


একাত্তর/এসএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর