মোটা চালের দাম কমছে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০২:১৮ পিএম

সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দু-তিন টাকা দাম নেমেছে স্বর্ণা, পাইজাম, আঠাশ, উনত্রিশসহ কয়েক ধরনের মোটা চালের। আমন ধানের চাল বাজারে আসায় সামনে দাম আরো কমবে বলে ধারণা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের।

বিক্রেতারা বলছেন- আগের তুলনায় খুচরা বাজারে চাহিদাও বেড়েছে মোটা চালের। তারা বলছেন, আমন মৌসুমের ধান বাজারে আসছে, সরকারের ওএমএস কার্যক্রমও কিছুটা বেড়েছে। এ ছাড়া চাল আমদানির গুঞ্জন শোনা যাচ্ছে। সব মিলিয়ে মোটা চালের ৫০ কেজির বস্তা প্রতি দাম ১০০ থেকে ১৫০ টাকা কমেছে।

রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, খিলগাঁও, মুগদা, মানিকনগরসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা যায়, মোটা চালের মধ্যে গুটি-স্বর্ণা খুচরায় বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৩ টাকা কেজি দরে। এই চাল সপ্তাহ দুয়েক আগেও ৪৫ টাকার নিচে বিক্রি করা হতো না।

পাইজাম আগে ৪৬ থেকে ৪৮ টাকা কেজি দরে বিক্রি করা হতো। এখন ব্র্যান্ড ভেদে দাম কমে ৪৪ থেকে ৪৬ টাকায় নেমেছে। যে মানের আঠাশ ও উনত্রিশ চাল বিক্রি হতো ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে, এখন খুচরায় সেটা ৪৫ থেকে ৪৭ টাকায় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: বিএনপি ধ্বংস ছাড়া মানুষকে কিছু দিতে পারেনি: প্রধানমন্ত্রী

বাজারে কাজল লতা নামের চালগুলো আগে বিক্রি করা হতো প্রতি কেজি ৫৪ টাকা পর্যন্ত দামে। এখন তা ৫০-৫১ টাকায় পাওয়া যায়। একই দামে মিলছে সমমানের আরো বেশ কয়েক ধরনের চাল।


একাত্তর/আরএ

কিছুদিন আগেই মাঠ থেকে কাটা হয়েছে বোরো ধান। ফলে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের ক্ষেত্রে দাম বাড়ার এই প্রবণতা চোখে পড়ছে সবচেয়ে বেশি।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গমের কোনো...
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধান, চালসহ সব ধরনের কৃষিপণ্য সরবরাহে উৎসে কর হবে দশমিক পাঁচ শতাংশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর