কৃষিপণ্য সরবরাহে উৎসে কর অর্ধেক কমছে

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম

বাজার সহনীয় রাখতে আসছে বাজেটে কমানো হচ্ছে কৃষিপণ্য সরবরাহের উৎসে কর। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধান, চালসহ সব ধরনের কৃষিপণ্য সরবরাহে উৎসে কর হবে দশমিক পাঁচ শতাংশ। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনায় এসব তথ্য জানান তারা। এ সময় কোম্পানির সংজ্ঞা পরিবর্তনসহ বেশকিছু সুপারিশ করেন সাবেক আয়কর কর্মকর্তারা। 

ধান, চাল, গম, ভুট্টা, পাটসহ নানা ধরনের কৃষি পণ্যের ব্যবসায় ব্যাপকভাবে যুক্ত হয়েছে বড় বড় করপোরেট কোম্পানিগুলো। সাধারণত এক শ্রেণির এজেন্টের মাধ্যমে কৃষিপণ্য সংগ্রহ করে তারা। 

আবার সরকারও মজুদ রাখতে ধান, চাল ও গম সংগ্রহ করে। এই প্রক্রিয়ায় যারা সরবরাহকারী তাদের কাছে উৎসে কর আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 

সাবেক কর কর্মকর্তাদের সুপারিশ, কৃষির বিকাশে উৎসে কর তুলে নেয়া হোক। তবে, এনবিআর বলছে, কৃষক সরবরাহকারী নয়। ফলে কর থাকলে কৃষকের ওপরও প্রভাব পড়বে না। আর কর তুলে দিলে এজেন্ট গোষ্ঠী করের আওতায় বাইরে চলে যাবে।

ব্যবসায়ী সংগঠন, সমিতি, ক্ষুদ্র ঋণদানকারী এনজিওকেও কোম্পানির সংজ্ঞা থেকে বাদ দেয়ার সুপারিশ করেন সাবেক কর কর্মকর্তারা। লোকসান সমন্বয় করার বিধানসহ আরো কিছু ধারা সংশোধনের দাবিও জানান তারা।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, বিদ্যমান আয়কর আইন তেমন ব্যবসাবান্ধব নয়। আগামী বাজেটে করপোরেট কর তেমন না কমলেও উৎসে করহার কমানো হবে। আসছে বাজেটে অঞ্চলভিত্তিক নিম্নতম করহারের পার্থক্য দূর করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

এআরএস
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর