হঠাৎ বাড়লো চালের দাম

আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

কিছুদিন আগেই মাঠ থেকে কাটা হয়েছে বোরো ধান। ফলে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের ক্ষেত্রে দাম বাড়ার এই প্রবণতা চোখে পড়ছে সবচেয়ে বেশি।

চাল বিক্রেতারা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে উৎপাদনস্থলে ধানের দাম বেড়ে যায়। এর প্রভাব পড়ে পাইকারি ও খুচরা বাজারে।

ঢাকার বাজারে দেখা গেছে, ডায়মন্ড, মঞ্জুর, সাগর, রসিদসহ বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায় -যেখানে ঈদের আগে দাম ছিলো ৭৫-৭৬ টাকা। অর্থাৎ কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ৬ টাকা।

মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেটের দাম এখন ৮৫ থেকে ৯০ টাকা -যেটা ঈদের আগে ছিল ৮০ টাকার আশপাশে। শুধু মিনিকেটই নয়, মোটা চাল স্বর্ণার দাম কেজিতে বেড়েছে ২ টাকা -এখন বিক্রি হচ্ছে ৫৫-৫৭ টাকায়।

এছাড়া ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের চালও কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। ঝড় বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দামও।

একাত্তর/আরএ
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গমের কোনো...
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধান, চালসহ সব ধরনের কৃষিপণ্য সরবরাহে উৎসে কর হবে দশমিক পাঁচ শতাংশ। 
জি-টু-জি অর্থাৎ গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর