লাগামহীন নিত্যপণ্যের দামে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্তের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৩ পিএম

লাগামহীন নিত্যপণ্যের দামে এখন রীতিমত নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের। বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম।

টিসিবির তথ্য বলছে আরেক দাফা দাম বেড়েছে সয়াবিন, পাম অয়েল, মাঝারী চাল, আলু ও পেঁয়াজের মতো সাতটি নিত্যপণ্যের। এছাড়া মাঘের শেষেও নাগালে আসেনি শীতের সবজি। সেই সাথে অধিকাংশ মাছই এখন নিম্নবিত্তের নাগালের বাইরে।

আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে আরেক দফা দাম বেড়েছে ভোজ্য তেলের। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪৩ টাকায়।

সয়াবিনের পাশাপাশি রাজধানীতে গেল এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পাম অয়েল, দেশি হলুদ ও পেঁয়াজ এবং আলু, দারুচিনি, মাঝারী চাল ও খোলা ময়দার।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

এদিকে, মাঘের শেষে এসেও সহনীয় পর্যায়ে আসেনি সবজির দাম। মূলার কেজি এখনও ৪০ টাকা। ফুলকপি-বাঁধাকপির প্রতিটি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। এছাড়া শীম ৪০-৫০, বেগুন ৮০, করোনা ১০০ আর ভেণ্ডি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

সবজির মতো এখন মাছের বাজারও চড়া। ফলে তেলাপিয়া, পাঙ্গাস আর চাষের কৈ ছাড়া অধিকাংশ মাছই এখন নিম্নবিত্তের নাগালের বাইরে। ভোক্তারা বলছেন, পণ্যমূল্যের লাগাম টানতে বাজার মনিটরিং হওয়া উচিত।

তবে ভোক্তাদের চাওয়া থাকলেও রাজধানীতে নিয়মিত অভিযান করতে দেখা যায় না বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে। 



একাত্তর/টিএ

রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
ওষুধ, পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে- তা রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর