নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কর ও শুল্ক সুবিধার পরামর্শ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৫ পিএম

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দেশীয় ও আমদানি পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে কর ও শুল্কমুক্ত সুবিধা দেবার পরামর্শ দিয়েছেন, অর্থনীতিবিদরা। একই সাথে, রাজস্ব আদায় বাড়াতে করের আওতা বাড়ানোর কথা বলেছেন তারা। এদিকে কর আদায় ও কর হার কমানোর চাপে সংকটে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 

আসছে ২০২২-২৩ অর্থবছরে সরকারের রাজস্ব আহরণ নীতি কেমন হওয়া উচিত তা জানতে এরই মধ্যে স্টেক হোল্ডারদের মতামত নেয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 

এরই ধারাবাহিকতায় বুধবার অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখে এমন সাত গবেষণা সংগঠনের সাথে বৈঠকে বসে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। 

শুরুতেই মতামত তুলে ধরেন পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, অর্থনীতির আকার বাড়লেও, বাড়ছে না রাজস্ব আহরণ। কারণ হিসাবে অদক্ষতাসহ নানা অসংগতি তুলে ধরেন তিনি। 

আগামী অর্থবছরেও করোনা প্রকোপ থাকবে, এমনটা বিবেচনায় নিয়ে রাজস্ব নীতিকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব করার পরামর্শ দেন বেশিরভাগ বক্তা। 

এ সময় কর্পোরেট কর হার কমানো, বিদেশি প্রতিষ্ঠান নিয়োগে ৪৪ শতাংশের ওপরে ভ্যাট ট্যাক্স যৌক্তিকীকরণ, করের আওতা বাড়াতে গ্রামের দিকে নজর দেবার পরামর্শ দেন তারা।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে যা জানা গেলো 

এ সময় মূল্যস্ফীতির চাপ কমাতে নিত্যপণ্যে ভ্যাট ও শুল্ক কমানোর প্রস্তাব দেন কেউ কেউ। এ পর্যায়ে রাজস্ব আয়ের ক্ষেত্রে ব্যাপক জনগোষ্ঠীর ওপর ভ্যাট-ট্যাক্স আরোপের মাধ্যমে চাপ প্রয়োগের সংস্কৃতি বন্ধ করে ধনীদের ওপর যুক্তিসঙ্গত চাপ প্রয়োগের পরামর্শও দেয়া হয়।

অর্থনীতি সমিতির নেতারা বলেন, করোনার কারণে তৈরি হওয়া বিপর্যয়কর পরিস্থিতিতে জাতীয় বাজেটের জন্য সম্পদ আহরণ করতে সরকারকে জরুরি ভিত্তিতে ধনী ও সম্পদশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান, যারা সম্পদ-আয় ও মুনাফার অর্থমূল্য কম প্রদর্শনের মাধ্যমে সঠিক কর দেয় না, তারা যেন সঠিকভাবে কর দেয় তা নিশ্চিত করতে হবে। 

সমিতি বলছে, লকডাউন ও বিধি-নিষেধে ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থার পরিবর্তন করতে হলে আয়-সম্পদ-স্বাস্থ্য-শিক্ষা বৈষম্য হ্রাসের যত পদ্ধতি আছে, তা প্রয়োগ করে সবার আগে বাংলাদেশের অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে।

আলোচনায় এনবিআর জানায়, কর হার কমানো এবং সর্বোচ্চ রাজস্ব আহরণের চাপে রীতিমতো সংকটে পড়েছেন তারা। বলেছে, এরপরও এবারের বাজেটে সব স্টেক হোল্ডারের মতামত নিয়ে জনবান্ধব রাজস্ব নীতির উদ্যোগ নেয়া হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর