রোজায় চিনির দাম সহনীয় রাখতে আমদানিতে শুল্ক ছাড়

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০:৪২ পিএম

রোজায় চিনির বাজার সহনীয় রাখতে আমদানিতে ১০ শতাংশ শুল্ক ছাড় বহাল রেখেছে সরকার। 

দেশের চিনি শিল্পের সুরক্ষায় সাধারণ সময়ে আমদানিতে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হলেও রমজান মাসে বাজার সহনীয় রাখতেই এই সিদ্ধান্ত।

এ বিষয়ে এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক গণমাধ্যমকে বলেন, চিনির মূল্য স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ১ মার্চ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত অক্টোবরে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনেছিল। তখন প্রজ্ঞাপনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুল্ক ছাড়ের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: মূল্যস্ফীতি পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে বললো আইএমএফ

কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে ১০ শতাংশ শুল্ক ছাড় আগামী ১৫ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত সম্প্রতি জানিয়েছে এনবিআর।


একাত্তর/আরএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর