খোলা বাজারে উধাও তেল, রান্নায় কান্নার অবস্থা

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৯:৩৩ পিএম

সারাদেশের খোলা বাজারে ভোজ্যতেলের সরবরাহ আশঙ্কাজনকভাবে কমেছে। একই সঙ্গে চাল এবং পেঁয়াজসহ দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে ডাল, চিনি ও আটা।

বিভিন্ন জেলার বাজারগুলো ঘুরে দেখা গেছে কিছু এলাকায় বেশি দামে ভোজ্যতেল পাওয়া গেলেও অনেক এলাকায় দোকানে ভোজ্যতেল নেই।

ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের মজুতদারির কারণে পণ্যের সরবরাহ কমছে। তাই প্রতিটি পণ্যের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে অসহায় বোধ করছে ক্রেতারা।

তাদের ধারনা, বাজার সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিটি পণ্যের মূল্য হু হু করে বাড়ছে। সরকারের তদারকি, ভ্রাম্যমাণ আদালত কোনো কিছুতেই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

ক্রেতাদের আরো অভিযোগ, মাঝে-মধ্যে কোথাও কোথাও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দেখে দেখে দু’চারজনের জরিমানা করে ফলাও করে প্রচার করা হয়। বাস্তবে কোথাও তদারকি নেই।

এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজারে ৮৫ টাকার রসুন বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। ৭২ টাকা চিনি বিক্রি হচ্ছে ৭৮ টাকায়।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পণ্য সংকটের কথা বলে সরবরাহ বন্ধ রেখেছে কোম্পানিগুলো। যদিও বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

খুচরা পর্যায়ের বিক্রেতারা মনে করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামা এবং আসন্ন রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীরা তেল মজুতের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে।

রাজশাহীতে তেলের কৃত্রিম সংকট কমাতে, ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা মুদি দোকানিদের নির্দেশ দিয়েছেন, জন প্রতি এক লিটার করে সয়াবিন তেল বিক্রি করতে।

এদিকে পেঁয়াজের ভাণ্ডার পাবনায় পেঁয়াজের দাম কম হলেও, সারাদেশে মতো বেড়েছে সব ধরনের পণ্যের দাম। খুচরা বাজারে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

আরও পড়ুন: প্রায় পাঁচ লাখে বিক্রি হলো বঙ্গোপসাগরের ভোল মাছ

ফরিদপুরে ৪০ টাকার পেয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়া বেড়েছে সব ধরণের সবজির দাম।

রংপুরে সরবরাহ বন্ধের অজুহাতে তেল বিক্রি বন্ধ রেখেছে বেশিরভাগ দোকানদার। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ, কাঁচা মরিচ ও গরুর মাংসের দাম।

নেত্রকোনার মত ছোট শহরে প্রতি কেজি খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। পাইকারি বাজারে পেঁয়াজ ৫০-৫৫ টাকা হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়।

একাত্তর/আরএ

দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
অন্তর্বর্তীকালীন সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য আজ মঙ্গলবার (১৪...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর