ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধায় ফেলে বা হয়রানি করে কর আদায় করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর আদায়ে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর ও ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্যাট রিটার্ন এক মাস পর পর ফিরিয়ে আনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি স্টেকহোল্ডারের অনিষ্পন্ন রাজস্ব মামলা ও ইস্যুগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চালছে। যারা কর দেন তাদের সঙ্গে কথা বলে একটি সুষ্ঠু কর ব্যবস্থা তৈরি করা সরকারের লক্ষ্য।

​জুলাই মাসের রাজস্ব সংক্রান্ত ও টানা তিন মাসের ভ্যাট রিটার্ন জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, এই বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ব্যবসায়ীদের কার্যক্রম ও ব্যবসাকে বাধাগ্রস্ত করে কোনো ট্যাক্সেশন বা কর আদায় প্রক্রিয়া পরিচালনা করা হবে না। কারণ দেশের অর্থনীতি ব্যবসায়ীদের দেওয়া করের ওপর ভিত্তি করেই চালিত হয়। তাই ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা দেওয়া ও তাদের হয়রানি মুক্ত রেখে রাজস্ব আদায়ের পরিবেশ বজায় রাখাই সরকারের উদ্দেশ্য।

তবে অর্থবছরের প্রথম দুই মাসে ২২ শতাংশ কম ভ্যাট আদায় নিয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

একাত্তর/এফআর
যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার গড়ে বেতন বাড়তে পারে শতভাগ পর্যন্ত এবং প্রথম ধাপে...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর