টিসিবির পণ্য বিক্রি একদিন পেছালো

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০১:১৭ পিএম

সারাদেশে ভর্তুকি মূল্যে সোমবার থেকে টিসিবি’র পণ্য বিক্রি করার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বাণিজ্যমন্ত্রী উদ্বোধনের পর সংস্থাটির পণ্য পাবেন ক্রেতারা।

সোমবার সকালে টিসিবি জানায়, এদিন টিসিবির ডিলাররা পণ্য বরাদ্দ পাবেন। বরাদ্দ দেওয়া শুরু হলেও ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে মঙ্গলবার। আর এ কার্যক্রম উদ্বোধন করবেন মন্ত্রী।

এর আগে রোববার (৩১ জুলাই) টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছিল সোমবার (১ আগস্ট) থেকে  নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। 

তবে এবার আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে।

একজন ডিলারকে দেওয়া হবে চার ট্রাক সমপরিমাণ পণ্য। ঢাকাতে কার্ডের মাধ্যমে এই পণ্য পাবেন ১৩ লাখ মানুষ। আর সারাদেশে ৮৮ লাখ মানুষকে দেওয়া হবে টিসিবির পণ্য। একজন মানুষ একবারই পণ্য পাবেন।

আরও পড়ুন: সিসি ক্যামেরার ফুটেজে নড়াইলের হামলা

এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। 

ঢাকা মহানগরীসহ সারাদেশের নির্দিষ্ট পরিবেশকের দোকান থেকে ভোক্তারা এই পণ্য নিতে পারবেন।

সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশকদের তালিকা করে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পণ্য দেবে টিসিবি। সারাদেশে এই পণ্য একদিনেই বিক্রি শুরু হবে না।


একাত্তর/এসি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর