বাংলাদেশকে আরও আর্থিক সহায়তা ও ঋণ দেবে বিশ্বব্যাংক

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৩:১৭ পিএম

বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে আগামী পাঁচ বছর বাংলাদেশকে আর্থিক সহায়তা ও ঋণ দেবে বিশ্বব্যাংক। সম্প্রতি এ নিয়ে একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি। 

সোমবার (২২ আগস্ট) পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে একথা জানিয়েছেন ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন। 

জানা গেছে, টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে সারাদেশে বিশ্ব ব্যাংকের সহায়তায় শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামোসহ বিভিন্ন খাতে ৫৫টি প্রকল্পের কাজ চলছে। এরকম প্রকল্পে গেলো বছরেরও ১৬৭ কোটি ডলারের ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক।

মার্সি টেম্বন বলেন, তাদের প্রতিশ্রুত ৭৯০ কোটি ডলার ছাড়ও আসছে বছরগুলোতে আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।

তিনি জানান, কেবল উন্নয়ন প্রকল্প নয়, চলমান আর্থিক চাপ সামাল দিতে বিশ্বব্যাংকের কাছে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। সেই ঋণ নিয়েও দু’পক্ষের আলোচনা শুরু হয়েছে।  

image


বিশ্বব্যাংকের বোর্ডের ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পাওয়া মার্সি টেম্বন বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় আমি মুগ্ধ। কোভিডের সময় থেকে বাংলাদেশ ক্রমাগত উন্নতি করেছে। যেহেতু আমি বিশ্বব্যাংকের বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকবো, বাংলাদেশের কোনো ইস্যু উত্থাপিত হলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

আরও পড়ুন: বুস্টার ডোজ নেয়ার ছয় মাস পর কমে যায় অ্যান্টিবডি: গবেষণা

এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে অর্থনৈতিক অস্থিরতা কমে আসতে পারে। প্রবাসী আয়, আমদানি ব্যয় কমাসহ নানা সূচকের অগ্রগতি অন্তত তাই-ই বলছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে টানাপোড়েন সত্ত্বেও এই আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার। 


একাত্তর/এসি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর