বাংলাদেশের প্রবৃদ্ধি খুব বেশি কমবে না: বিশ্বব্যাংক

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৮:৪৪ পিএম

চলতি বছর বিশ্ব অর্থনীতির গড় প্রবৃদ্ধি কমে তিন শতাংশে নামার পূর্বাভাস দিলো আইএমএফ। তবে বাংলাদেশের প্রবৃদ্ধি এতো বেশি কমবে না বলে মনে করেছেন বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমেদ। 

তবে, বাংলাদেশের অর্থনৈতিক শক্তি ধরে রাখতে সরকারকে আরও বেশি মানবকেন্দ্রিক নীতি নেবার তাগিদ দিয়েছেন এই অর্থনীতিবিদ। 

করোনার ধাক্কা সামলে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এতে একদিকে কমছে বিশ্ব বাণিজ্য, অন্যদিকে সব দেশের সামষ্টিক অর্থনীতিতে বেড়েছে ভারসাম্যহীনতা ও অনিশ্চয়তা। 

এমন পরিস্থিতির প্রভাবে চলতি বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি নেমে আসবে অর্ধেকে। বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফ এর বার্ষিক সভার দ্বিতীয় দিনে সেকথাই জানালেন বিশ্ব অর্থনীতির ওঝারা। 

আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ পিয়েরে ওলিভিয়ার গৌরিংচাস বলেন, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ২০২১ সাল ছিলো ছয় শতাংশ, এবার তা হবে তিন দশমিক দুই আর আগামী বছরে তা আরও কমে দাড়াঁবে দুই দশমিকে। 

এদিকে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রভাবে এখন অস্থির সারা বিশ্বের পণ্য বাজার। সেখানে সুখবর নেই আইএমএফ বলছে ২০২২ সালে বিশ্বে গড় মূল্যস্ফীতি দাড়াঁবে প্রায় ৯ শতাংশে।

পিয়েরে ওলিভিয়ার বলেন, আমাদের হিসাব বলছে ২০২২ সালে সারা বিশ্বে জীবন যাত্রার খরচ বেড়ে দাড়াঁবে ৮ দশমিক ৮ শতাংশে। ২০২৩ সালে এটি কিছুটা কমে ৬ এর ঘরে নামবে, তবে উন্নত বিশ্বে প্রবৃদ্ধি কমার চাপ পড়বে পুরো পৃথিবীতে।

সংকটে বিশ্ব অর্থনীতি, তবে কঠিনতম সময় এখনো আসেনি- এমনটা জানিয়ে অলিভিয়ের গৌরিংচাস বলেন, ডলার দিন দিন শক্তিশালী হয়ে কম আয়ের দেশগুলোকে ভয়াবহ ভারসাম্যহীনতার দিকে ঠেলে দিচ্ছে। 

আইএমএফের যখন এমনটি বলছে, তখন বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জানান বাংলাদেশ এখনো স্বস্তিতে আছে। তবে তা ধরে রাখতে হলে সরকারকে আরও জনমুখী উদ্যাগ নিতে হবে। 

এ সময় তিনি আরো জানান, ওয়াশিংটনের এবারের বৈঠকে শিক্ষা স্বাস্থ্যসহ বেশ কটি খাতে বিশ্বব্যাংকের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, ঋণের ভারে জর্জরিত দেশগুলোর ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন তারা। এ অবস্থায় তুলনামূলক গরিব দেশগুলোকে আরও সহায়তা দেওয়া ও ঋণ আদায়ে ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।



সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শুরু হয় সাত দিনব্যাপী এ সভা। বিশ্বের ১৮৮টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা এতে অংশ নিচ্ছেন। ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এ ছাড়া যোগ দিয়েছেন বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বেসরকারি খাত ও সিভিল সোসাইটির প্রতিনিধি ও বিশেষজ্ঞরা।


দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের জোয়ার। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের আগস্ট মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ (২.১৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। গত...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর