দেশে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিনের দাম কমছে

আপডেট : ০৩ জুন ২০২১, ০৮:৩৯ পিএম

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন পণ্যে সব ধরনের মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেইসাথে স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের কাঁচামাল আমদানিতে বিদ্যমান ভ্যাট সুবিধা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।  

আজ বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী এসব প্রস্তাব দিয়েছেন। 

নারীদের স্বাস্থ্যের জন্য স্যানিটারি ন্যাপকিন একটি অত্যাবশ্যকীয় পণ্য। কিন্তু অধিক দামের কারণে এটিকে বিলাসদ্রব্য হিসেবে গণ্য করা হয়। এখনও দেশের অধিকাংশ নারী স্যানিটারি ন্যাপকিন কিনতে সক্ষম নন। 

উৎপাদকদের মতে, স্যানিটারি ন্যাপকিন তৈরির জন্য কাঁচামাল আমদানির সময় তাদের বিভিন্ন ধরনেরর শুল্ক, যেমন কাস্টমস শুল্ক (সিডি), নিয়ন্ত্রক শুল্ক (আরডি), পরিপূরক শুল্ক (এসডি) ও সরকারের আরোপিত অগ্রীম আয়কর (এআইটি) ও মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়, যার ফলে উৎপাদন ব্যায় অনেক বেড়ে যায়।

এসব পণ্য নিম্ন আয়ের নারীদের ক্রয়ক্ষমতার মধ্যে আনার লক্ষ্যে মূল্য সংযোজন কর (মূসক) ও কাঁচামালের আমদানি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। 

এর আগে ২০২০-২১ সালের বাজেটে স্যানিটারি ন্যাপকিন শিল্পের একটি কাঁচামাল টেক্সটাইল ব্যাক শিট অথবা নন-ওভেন এয়ার থ্রো বোন্ডেন (এডিল) আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা সম্প্রসারণ করা হয়। 


একাত্তর/এসজে 

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর