দুবাইভিত্তিক কোম্পানির বিনিয়োগ পেলো সিটিস্কেপ লাইফস্টাইল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৪:৫২ পিএম

বাংলাদেশের সিটিস্কেপ ইন্টারন্যাশনালের সিটিস্কেপ লাইফস্টাইল ব্র্যান্ডের অধীনে ‘হ্যাপিনেস কনসেপ্ট’ প্রকল্প বাস্তবায়নে এক কোটি দিরহাম বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি কোম্পানি দ্য এসেনশিয়াল এফজেডসি এলএলসি।

সিটিস্কেপ ইন্টারন্যাশনালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ইউএইর দুবাইয়ে একটি হোটেলে অনুষ্ঠানে এ বিষয়ে দুই পক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। খবর বিজ্ঞপ্তির।

দ্য এসেনশিয়াল এফজেডসির চেয়ারম্যান মোহামেদ মুরাদ এবং সিটিস্কেপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারোয়ার নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। এরপর এসেনশিয়াল এফজেডসির পক্ষে থেকে সিটিস্কেপ ইন্টারন্যাশনালের হাতে এক কোটি দিরহামের চেক তুলে দেওয়া হয়।

দ্য এসেনশিয়াল এফজেডসি চেয়ারম্যান মোহামেদ মুরাদ বলেন, এ সহযোগিতা দুই দেশের জন্যই পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের এক নতুন দিগন্ত মেলে দেবে।

সিটিস্কেপ ইন্টারন্যাশনাল ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সরোয়ার বলেন, এই বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক বৃহত্তর প্রেক্ষাপটে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সামনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

বাংলাদেশে সিটিস্কেপ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিটিস্কেপ ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্মাণ ভুবনে পরিবেশবান্ধব নির্মাণে স্মার্ট উদ্ভাবন, ইকো-রিসোর্ট, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এডুকেশন এবং জলবায়ুভিত্তিক উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি সুপ্রতিষ্ঠিত নাম।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বেসরকারি উদ্যোগ দি অ্যাসেনসিয়াল এফজেডসি মূলত কর্মসংস্থান এবং আমদানি-রপ্তানিসহ বিভিন্ন ধরনের ব্যবসা ও সেবা প্রদানকারী নতুন ডিজিটাল প্রযুক্তি এবং বিজনেস মডেলকে সহায়তা দিয়ে থাকে।


একাত্তর/আরএ

নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর