বাংলাদেশকে ঋণ দিতে চূড়ান্ত সায় দিলো আইএমএফ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ দিতে চূড়ান্ত সায় দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত আইএমএফের বোর্ড সভায় এই ঋণ দেয়ার বিষয়টি অনুমোদন করা হয়।

আইএমএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত ঋণ সুবিধা (ইসিএফ) ও এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) অধীনে বাংলাদেশের জন্য প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুরোধ অনুমোদন করেছে আইএমএফ। 

এর বাইরে নবগঠিত রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) অধীনে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। এ ফান্ড থেকে এশিয়ার কোনো দেশ এ প্রথম অর্থ পাচ্ছে। বাংলাদেশকে ৪২ মাসের জন্য নানা কর্মসূচির আওতায় এ ঋণ দেয়া হয়েছে।

দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে, পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সবুজ প্রবৃদ্ধিতে উৎসাহিত করতে এ ঋণ ব্যবহার করা হবে। আইএমএফ মনে করে, এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে তৈরি হওয়া ঝুঁকি প্রশমনে সহায়ক হবে। 

তিন বছর মেয়াদী এই ঋণ পেতে এরই মধ্যে জ্বালানি তেল, গ্যাস এবং বিদ্যুৎ এর দাম বাড়াতে হয়েছে সরকারকে। আইএমএফ বলেছে, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরি হয়েছে। যা মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

বৃহত্তর সামাজিক ও উন্নয়নমূলক ব্যয় সক্ষম করার জন্য আর্থিকখাত তৈরিতে ফোকাস করবে আইএমএফ ঋণ। আর্থিক খাত শক্তিশালীকরণ, নীতি কাঠামো আধুনিকীকরণ এবং জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরিতে সহায়তা করবে এই ঋণ।


একাত্তর/এসি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর