আগুনের ঝুঁকি কমাতে কারখানা মালিকদের ১১ নির্দেশনা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০২:৫০ পিএম

আগুনের ঝুঁকি কমাতে ১১টি পদক্ষেপ গ্রহণের জন্য কারাখানা মালিকদের নির্দেশ দিয়েছে দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তনিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

 সাম্প্রতিক বিভিন্ন জায়গায় আগুন ধরার কথা উল্লেখ করে ওই নির্দেশনায় বলা হয়েছে, যেহেতু পোশাক শিল্প কারখানায় বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মেশিনারিজ ব্যবহার করা হয়ে, সেহেতু অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাক্ষরিত পোশাক শিল্প মালিকদের প্রতি যে ১১টি নির্দেশনা দেয়া হয়েছে:

# রাতে কারখানা বন্ধের আগে একজন দায়িত্বশীল ব্যক্তির তত্ত্বাবধানে সব মেশিন, লাইট, ফ্যান, আয়রন, বৈদ্যুতিক সুইচ, বয়লার ইত্যাদি বন্ধের বিষয়টি নিশ্চিত করা।

# কারখানায় ব্যবহৃত সব ধরনের বৈদ্যুতিক তার ও সরঞ্জাম, বয়লার ও বিভিন্ন ধরণের মেশিন সংশ্লিষ্ট দক্ষ প্রকৌশলী দিয়ে নিয়মিত পরীক্ষা করানো। 

# কারখানা সিঁড়ি এবং চলাচলের পথ বাধামুক্ত রাখা এবং কাজের সময় সার্বক্ষণিক ভাবে ফ্লোরের গেট, মেইন গেট ও সিঁড়ি গেট খোলা রাখা।

জরুরি অবস্থা মোকাবেলার জন্য কারখানায় প্রশিক্ষিত লোকবল রাখা, পুরো কারখানার নিরাপত্তা তত্ত্বাবধায়নের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ লোক রাখা এবং আগুন নির্বাপণের বিষয়ে প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড রাখা।

# তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণের জন্য কারখানায় প্রয়োজনীয় যন্ত্র, পানি ভর্তি ড্রাম, বালতি, হোজরিল রাখা এবং সার্বক্ষণিক ভাবে এগুলো কার্যকর রাখা।

# কারখানার সকল বৈদ্যুতিক চ্যানেলগুলো সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও কোন ঝুট বা ময়লা জমিয়ে না রাখা । সকল মালামাল বৈদ্যুতিক স্থাপনা থেকে দূরে সরিয়ে রাখা।

# কোন অবস্থাতেই কারখানার ফ্লোরে কেমিকেল, প্লাস্টিক বা অন্য কোন অতি দাহ্যবস্তু সংরক্ষণ না করা।

# সাবোট্যাজ বা শত্রুতামূলক আগুন প্রতিরোধের জন্য কারখানার গুরুত্বপূর্ণ স্থানগুলো ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রাখা এবং সেগুলো সার্বক্ষণিক ভাবে চালু রাখার ব্যবস্থা করা, প্রয়োজনে গোপন ক্যামেরা স্থাপন করা।

# কারখানার ফ্লোরে এবং সিঁড়িতে অবশ্যই বিকল্প জরুরী বাতি (আইপিএস/চার্জার/ব্যাটারি চালিত বাতি) এবং ফায়ার অ্যালার্মের ব্যবস্থা রাখা এবং এগুলো কাজের উপযোগী আছে কি না তা নিয়মিত পরীক্ষা করা।

# দূর্ঘটনায় যাতে পদদলিত হয়ে কোন শ্রমিক/কর্মচারী হতাহত না হয় সে জন্য কারখানায় নিয়মিত বহির্গমন মহড়া পরিচালনা করে রেকর্ড সংরক্ষণ করা।

# কারখানায় অগ্নি দুর্ঘটনা সংঘটিত হলে সাথে সাথে ফায়ার সার্ভিস এবং বিজিএমইএ'র এর জরুরী নম্বরে ফোন করে প্রয়োজনীয় সহযোগিতা নেয়া।


একাত্তর/আরবি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক দুরবস্থায় নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। সোমবার দেশটি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক...
পেঁয়াজের দাম সহনীয় রাখতে আমদানির ক্ষেত্রে পণ্যটির ওপর শুল্ক-কর প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরকে) চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন। পেঁয়াজ আমদানিতে বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ৫...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর