পেঁয়াজ আমদানিতে শুল্ক-কর তুলে দিতে এনবিআরকে চিঠি

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৪:৪৭ পিএম

পেঁয়াজের দাম সহনীয় রাখতে আমদানির ক্ষেত্রে পণ্যটির ওপর শুল্ক-কর প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরকে) চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন। 

পেঁয়াজ আমদানিতে বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম আয়করসহ ১০ শতাংশ শুল্ক-কর দিতে হয়। সোমবার ট্যারিফ কমিশনের পাঠানো চিঠিতে এই দুই শুল্ক-করই প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। 

এদিকে রপ্তানিতে ভারত সরকার অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর বাংলাদেশের পেঁয়াজের দাম বৃদ্ধির মধ্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক নিত্যপ্রয়োজনীয় পণ্যটি আমদানি উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দাম মোকাবেলার জন্য মিশর, তুরস্ক আমদানি করতে হবে। এ নিয়ে কাজও চলছে। যারা পেঁয়াজ আমদানি করতে চায়, তাদেরই অনুমতি (আইপি) দেওয়া হবে। 

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আর এই খবরে সুযোগ নেয়ার চেষ্টা করছে দেশের ব্যবসায়ীরা। বাড়তি দামের পেঁয়াজ আমদানি না হলেও এরি মধ্যে পণ্যটির দাম বেড়ে গেছে। পাশাপাশি বেশি দামের আশায় দেশের বাজারে পেঁয়াজ বিক্রি কমিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার কারওয়ান বাজারের পাইকারি আড়তে একেক জায়গায় একেক দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দুই দিন আগে ৭৮ থেকে ৮০ টাকার দেশী পেঁয়াজ পাইকারি বাজারে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: চাইলেই পেঁয়াজ আমদানির অনুমতি: কৃষিমন্ত্রী

আর ৫০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়। তবে পেঁয়াজের দাম সবচেয়ে বেশি বেড়েছে খুচরা বাজারে। পাইকারির তুলনায় ২০ থেকে ৩০ টাকা দাম বেড়ে দেশি পেঁয়াজ ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

বাংলাদেশে পেঁয়াজের চাহিদার প্রায় ৭০ ভাগ মেটানো জয় স্থানীয় উৎপাদন দ্বারা। বাকি চাহিদা পূরণে আমদানির প্রায় শতভাগ আসে ভারত থেকে। গত ১৯ আগস্ট ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে। 

ট্যারিফ কমিশনের চিঠিতে বলা হয়েছে, বর্তমানে ভারতে প্রতি মেট্রিকটন পেঁয়াজের মূল্য ২৮০ থেকে ৩০০ মার্কিন ডলার। ৪০ শুল্ক বাড়লে তা দাঁড়াবে ৪০০ থেকে ৪২০ ডলারে। 

ভারতের বিকল্প উৎস হিসেবে মায়ানমার, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানির জন্য টিসিবি ও বেসরকারি আমদানি কারকদের উৎসাহিত করা যায় বলে ট্যারিফ কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে। 


একাত্তর/আরবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর