বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-জাপানের ব্যবসায়ীদের ১১ সমঝোতা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:৪৩ পিএম

বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের উদ্যোগে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ১১টি সমঝোতা স্মারকে সই করা হয়েছে। 

বৃহস্পতিবার টোকিওতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্স অব ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) উদ্যোগে এইসব সমঝোতা হয়েছে। 

এদিনই টোকিওতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন ‘দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান’। সম্মেলনেই এসব সমঝোতা স্মারক সই করা হয়। 

দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের অভিন্ন বাধা চিহ্নিত করা, ব্যবসায়িক গ্রুপের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারকে সই করেছে এফবিসিসিআই ও জেসিসিআই। 

সমঝোতা স্মারক সই করাদের মধ্যে রয়েছে: 

# জাপানের মারুবেনি করপোরেশন এবং বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি বা বিজেআইটি। 

# বাংলাদেশে বসানো ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের ভাসমান ও গ্রাউন্ডের যৌথ উন্নয়নে জাপানের সুমিতোমো কর্পোরেশন ও পার্কার বাংলাদেশ। 

# বাংলাদেশে একটি নতুন সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্র গড়ার লক্ষ্যে জাপানের পাইপলাইন এবং বাংলাদেশের ইরো ভিজিল। 

# বাংলাদেশে জ্বালানি অবকাঠামো নির্মাণের জন্য একটি যৌথ উদ্যোগ গঠনে জাপানের জেরা এবং বাংলাদেশের সামিট গ্রুপ। 

# পারস্পরিক সহযোগিতার জন্য জাপানের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এজেন্সি (এফএসএ) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে এক্সচেঞ্জ অব লেটার সই করা হয়।

টোকিওতে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে বৃহস্পতিবার বক্তব্য দেন জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

সেখানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, জাপানসহ বিশ্বের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত স্থান।

প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এর সুবিধা নিয়ে বিনিয়োগকারীরা আশপাশের দেশে পণ্য রপ্তানির সুবিধা নিতে পারবেন। 

‘জাপানের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের প্লাটফর্মে উচ্চপর্যায়ের ফোরাম আছে। কোম্পানিগুলোর মধ্যে বিনিময় হওয়া সমঝোতা দুই দেশের সমৃদ্ধি বয়ে আনবে।’ 

আরও পড়ুন: বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশের অগ্রযাত্রার পথে জাপানের বিনিয়োগ সমৃদ্ধি আনবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইপিজেড স্থাপন বড় অগ্রগতি। জাপান চাইলে সারাদেশে আরও ইপিজেড স্থাপনে জায়গা দেওয়া হবে। এজন্য নিশ্চিত করা হবে সব ধরনের সুবিধা ও নিরাপত্তা।'


একাত্তর/আরবি 

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক দুরবস্থায় নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। সোমবার দেশটি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক...
পেঁয়াজের দাম সহনীয় রাখতে আমদানির ক্ষেত্রে পণ্যটির ওপর শুল্ক-কর প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরকে) চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন। পেঁয়াজ আমদানিতে বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ৫...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর