বিদেশি এয়ারলাইন্সের কাছে প্রকৃত বকেয়া কতো তা প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৭:৪৫ পিএম

বাংলাদেশের কাছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের ২১৪ মিলিয়ন মার্কিন ডলার পাওনা রয়েছে বলে যে তথ্য জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন তা সঠিক নয় বলে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক বলছে এসব সংস্থাগুলোর পাওনা ১৭ কোটি ৭৭ লাখ ডলার। ইতিমধ্যেই বিভিন্ন এয়ারলাইন্সের পাওনা অর্থ পরিশোধে দেশে কার্যরত ৭ ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর।

তিনি জানান, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) সদস্যদের ১৭৭ দশমিক ৭৯ মিলিয়ন ডলার দেশের ৭টি ব্যাংকে  আটকে আছে। যা দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

তিনি আরও জানান, চলতি বছর জানুয়ারি থেকে এই পর্যন্ত ৪০২ মিলিয়ন ডলার পরিশোধ করেছে আইএটিএ'র সদস্য বিমানগুলো। ডলার সঙ্কট ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে না পারায় বিদেশি এয়ারলাইনসগুলোকে কিছু ব্যাংক বকেয়া পরিশোধ করতে পারেনি।

গত রোববার নিজেরদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এয়ারলাইনসের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানায়, বিমান সংস্থাগুলোর পাওনার অধিকাংশই আটকে আছে বিশ্বের মাত্র পাঁচটি দেশে। নাইজেরিয়া, বাংলাদেশ, আলজেরিয়া, পাকিস্তান ও লেবানন। সবচেয়ে বেশি পাওনা রয়েছে নাইজেরিয়ার কাছে, দেশটির কাছে বিমান সংস্থাগুলোর পাওনা ৮১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

তাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সংস্থাটি দাবি করে বাংলাদেশের কাছে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার পাওনা রয়েছে ২১৪ মিলিয়ন মার্কিন ডলার।


একাত্তর/এআর

দেশের একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো...
ব্যাংকের লাখ টাকার নিচের আমানত ও ঋণগ্রহীতাদের সাধারণত নিম্ন আয়ের মানুষ হিসেবে বিবেচনা করা হয়। অথচ কোটিপতি ঋণগ্রহীতারা দেশের প্রায় ৭৬.৬৭ শতাংশ ঋণই দখল করে রেখেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর