মরিচ ব্যবসায়ীদের অনিয়ম খুঁজতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:২৯ এএম

ভারত থেকে আমদানির পরও কমেনি কাঁচামরিচের দাম। রাজধানীর পাইকারি বাজারে কাঁচামরিচ এখনো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে সাড়ে ৩শ’ টাকায়। এদিকে বুধবার মধ্যরাতে তদারকিতে নেমে মরিচ ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম খুঁজে পেয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

নিত্যপণ্যের বাজারে মধ্যরাতের এই বাহাস পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ীর সাথে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের।

কাঁচামরিচের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে কারওয়ান বাজারের আড়তে গিয়ে দেখা গেলো বেশি দামে যে মরিচ বিক্রি হচ্ছে তার বেশিরভাগেরই কেনাবেচার রশিদ নেই। 

ব্যবসায়ীরা দাবি করেন, যেহেতু পণ্য সরাসরি কৃষক থেকে কেনা হয়- তাই তারা ক্রয় রশিদ দেখাতে পারেন না।

তবে দোষ খুঁজে পেলেও পরবর্তীতে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে জানিয়ে আজ কাউকেই জরিমানা করেনি জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। 

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বলেন, একই মরিচ আমরা দেখলাম মামা বলছেন ৩০০ টাকা, তার ভাগ্নে বলছে ৩২০ টাকা। আবার এক ব্যাপারী এই একই মরিচ বললেন ৩৫০ টাকা। অর্থ্যাৎ মৌখিকভাবে তারা দাম নির্ধারণ করেন। এখানে একটা কারসাজির তথ্য আমরা পেয়েছি।

কাঁচামরিচের দাম যখন হাজার ছাড়ালো তখন কেনও ভোক্তা অধিকার সরব হয়নি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান নির্দেশনা পাবার পর পুরো বাংলাদেশের বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে কাঁচামরিচের বাজার।

আবদুল জব্বার মণ্ডল আরও জানান, আমরা একযোগে এবার ৬৪ জেলায় অভিযান পরিচালনা করছি।

আরও পড়ুন: এডিস মশা সম্পর্কে যা জানার আছে

কাঁচামরিচের বাজার নিয়ন্ত্রণ করতে ব্যবসায়ীদের সাথে আগামী ৯ জুলাই সংস্থাটির ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে বসার জন্য ব্যবসায়ীদের নিমন্ত্রণও জানান এই কর্মকর্তা।


একাত্তর/আরএ

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর